দিওয়ালিতে ভারতীয়দের জন্য বড়সড় সুখবর, এইচ ১বি ভিসায় নতুন ছাড় ঘোষণা আমেরিকার

দিওয়ালিতে ভারতীয়দের জন্য বড়সড় সুখবর, এইচ ১বি ভিসায় নতুন ছাড় ঘোষণা আমেরিকার

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিওয়ালিতে ভারতীয়দের জন্য বড়সড় সুখবর শোনালেন ডোনাল্ড ট্রাম্প। মাসখানেক আগে এইচ ১বি ভিসার ‘দাম’ বাবদ ১ লক্ষ মার্কিন ডলার ধার্য করে মার্কিন প্রশাসন। তবে এই ‘ফি’ মকুবের আওতায় কারা পড়বেন, সোমবার তার বিশদ বিবরণ প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। নতুন নির্দেশিকা দেখেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আমেরিকায় থাকা ভারতীয়দের বিরাট অংশ। ইতিমধ্যেই যারা স্টুডেন্ট বা কর্মরত হিসাবে বৈধ ভিসা নিয়ে আমেরিকায় রয়েছেন, তাঁদের এইচ ১বি ভিসার এই বিপুল ফি দিতে হবে না বলে জানিয়েছে আমেরিকা।

গত মাসেই একধাক্কায় এইচ-১বি ভিসার দাম ১ লক্ষ ডলার (প্রায় ৮৮ লক্ষ টাকা) করে দিয়েছিলেন ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেন, এটি এককালীন মূল্য, যা কেবল নতুন ভিসা আবেদনকারীদের জন্যই প্রযোজ্য হবে। তবে যারা ২১ সেপ্টেম্বরের আগে ভিসার জন্য আবেদন করছেন, তাঁদের ছাড় রয়েছে। ২১ সেপ্টেম্বরের পরে ভিসা আদেদনকারীদের এই চড়া মূল্য দিতে হবে। কিন্তু যাদের আগে থেকেই এইচ-১বি ভিসা রয়েছে, তাঁদের বাড়তি কোনও মূল্য দিতে হবে না। ভিসা পুনর্নবীকরণের জন্যও বাড়তি মূল্য দেওয়ার প্রয়োজন নেই।” তিনি আরও বলেন, “যাদের ইতিমধ্যেই এইচ-১বি ভিসা রয়েছে এবং বর্তমানে আমেরিকার বাইরে আছেন, তাদের পুনরায় দেশে প্রবেশের জন্য কোনও অর্থ দিতে হবে না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *