খুশির খবর দীনেশ কার্তিকের পরিবারে। তৃতীয় সন্তানের জন্ম দিলেন দীনেশের স্ত্রী তথা স্কোয়াশ তারকা দীপিকা পাল্লিকল। বছরপাঁচেক আগে তাঁদের কোল আলো করে এসেছিল যমজ পুত্র। এবার তারকাদম্পতির সংসারে যোগ হল ছোট্ট কন্যাসন্তান। ইনস্টাগ্রামে পোস্ট করে এই খুশির খবর জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার। মিষ্টি পোস্টে একের পর এক লাইক-কমেন্টের বন্যা নেটদুনিয়ায়। বিরাট কোহলি, শিখর ধাওয়ান, অক্ষর প্যাটেলদের মতো ক্রিকেটাররা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নবজাতককে।
২০১৫ সালে বিয়ে করেন দীনেশ-দীপিকা। হিন্দু এবং খ্রিস্টান আচার মেনে তাঁদের চারহাত এক হয়। ২০২১ সালে জন্ম নেয় তাঁদের যমজ পুত্র কবীর এবং জিয়ান। এবার কন্যাসন্তান এল তারকা দম্পতির কোলে। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে মেয়ের জন্মের খবর পোস্ট করেন দীনেশ। তাঁর বার্তা, ‘কবীর এবং জিয়ান তাদের ছোট্ট বোনকে স্বাগত জানাচ্ছে। আমাদের পরিবারে এল নতুন সদস্য, রাহা পাল্লিকল কার্তিক।’ সদ্যোজাত কন্যার নাম ‘রাহা’ রেখেছেন তারকা দম্পতি।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
সর্বশেষ খবর
