তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার! ‘বিজেপির কাজ’, দাবি শাসকদলের

তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার! ‘বিজেপির কাজ’, দাবি শাসকদলের

রাজ্য/STATE
Spread the love


বিধানসভা ভোটের মুখে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একাধিক পোস্টার ঘিরে শোরগোল পশ্চিম বর্ধমানের বুদবুদে। সংলগ্ন গলসি বিধানসভা কেন্দ্রের দু’বারের তৃণমূল বিধায়ক নেপাল ঘোড়ুই। তাঁকেই ‘দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ’ বলে পোস্টার দেওয়া হয়েছে। তাঁকে অপসারণের দাবি করে পোস্টারের নিচে লেখা ‘তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ’। আর এই পোস্টার ঘিরেই ব্যাপক চাঞ্চল্য বুদবুদে। বিজেপির দাবি, সঠিক কথাই লিখেছে তৃণমূল। পালটা তৃণমূলের দাবি, এটা বিজেপির কাজ।

আরও পড়ুন:

বুদবুদ এলাকার চাকতেঁতুল পেট্রোল পাম্পের কাছে এদিন সকালে নজরে পড়ে গলসির বিধায়ক নেপাল ঘোড়ুইয়ের নামে পোস্টার। তাতে লেখা, ‘নেপাল ঘড়ুই দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ। বিধায়ক নেপাল ঘড়ুই হাটাও, গলসি বিধানসভা বাঁচাও। গলসি বিধানসভায় স্বচ্ছ ভাবমূর্তি পূর্ন ব্যক্তিকে তৃণমূল কংগ্রেসের গলসি বিধানসভায় প্রার্থী হিসাবে দেখতে চাই।’

বুদবুদ এলাকার চাকতেঁতুল পেট্রোল পাম্পের কাছে এদিন সকালে নজরে পড়ে গলসির বিধায়ক নেপাল ঘোড়ুইয়ের নামে পোস্টার। তাতে লেখা, ‘নেপাল ঘড়ুই দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ। বিধায়ক নেপাল ঘড়ুই হাটাও, গলসি বিধানসভা বাঁচাও। গলসি বিধানসভায় স্বচ্ছ ভাবমূর্তি পূর্ন ব্যক্তিকে তৃণমূল কংগ্রেসের গলসি বিধানসভায় প্রার্থী হিসাবে দেখতে চাই।’ পোস্টারের নিচে লেখা ‘তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ’। দু’বারের তৃণমূল বিধায়ককে নিয়ে ভোটের আগে এহেন পোস্টারে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

তৃণমূল বিধায়ক নেপাল ঘোড়ুইযের বিরুদ্ধে এই পোস্টার বুদবুদে। নিজস্ব ছবি

২০১৬ সালে নেপাল ঘোড়ুই রায়নার বিধায়ক ছিলেন। ২০২১ সালে গলসির বিধায়ক হন। রায়না কিংবা গলসিতেও নেপাল ঘড়ুইয়ের বিরুদ্ধে বহু অভিযোগ ছিল বলেই দলের অন্দরের খবর। এবার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কি সেসব অভিযোগ তুলেই তাঁকে হঠিয়ে অন্য কোনও ব্যক্তিকে প্রার্থী করার দাবি উঠছে? এনিয়ে শুরু হয়েছে জল্পনা। পোস্টার নিয়ে বিধায়কের প্রতিক্রিয়া জানতে দফায় দফায় ফোন করা হলেও যোগাযোগ করে যায়নি নেপাল ঘোড়ুইয়ের সঙ্গে।

আরও পড়ুন:

এই বিষয়ে বিজেপির পূর্ব বর্ধমান জেলার সহ-সভাপতি রমণ শর্মা বলেন, “দুর্নীতিগ্রস্ত বিধায়ককে নিয়ে যা পোস্টার পড়েছে, সেটা একদম সঠিক। তৃণমূল কর্মীরা বিধায়কের উপর ক্ষোভেই এই পোস্টার দিয়েছে।” পালটা গলসি ১-এর তৃণমূল ব্লক সভাপতি জনার্দন চট্টোপাধ্যায়ের বক্তব্য, “রাতের অন্ধকারে এই পোস্টার লাগানো হয়েছে। আমি দলীয় কর্মীদের বলেছি, সিসিটিভি দেখে ওদের চিহ্নিত করতে। বিনা পর্যবেক্ষণে কারা পোস্টার লাগিয়েছে বলতে পারব না। তবে এর পিছনে বিজেপির হাত রয়েছে। দলীয় কর্মীদের বিষয়টি দেখতে বলেছি।”

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *