তুরস্কের রিসোর্টে বিধবংসী আগুন, ঝলসে মৃত অন্তত ১০

তুরস্কের রিসোর্টে বিধবংসী আগুন, ঝলসে মৃত অন্তত ১০

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তুরস্কের রিসোর্টে বিধবংসী আগুন। ঝলসে মৃত্যু কমপক্ষে ১০ জনের। আহত ৩২। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন।

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, যেখানে এই আগুন লেগেছে সেটি একটি ‘স্কি’ রিসোর্ট। উত্তর তুরস্কের বোলু শহরে অবস্থিত। চারপাশে বরফে ঢাকা পাহাড়। পুরু বরফের চাদর সরিয়ে এই মূলত কাঠের এই রিসোর্টটি তৈরি করা হয়েছে। অনেক পর্যটকদের পছন্দের জায়গা এটি। জানা গিয়েছে, স্থানীয় সময় গভীর রাত সাড়ে ৩টে নাগাদ এই আগুন লাগে। এই ঘটনা প্রসঙ্গে বোলুর গভর্নর আবদুল আজিজ আয়দিন সংবাদমাধ্যমে জানান, এগারো তোলা ভবনের একটি রেস্তরাঁয় প্রথমে আগুন লাগে। তারপর সেটি অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। 

আবদুল আরও জানান, রিসোর্টটিতে মোট ২৩৪ জন অতিথি ছিলেন। কাঠের তৈরি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সেসময় অনেকেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। যখন তাঁরা বুঝতে পারেন আগুন লেগেছে তখন হুড়োহুড়ি পড়ে যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *