জলপাইগুড়ির বিজেপি কার্যালয়ে মহিলাকে ধর্ষণ! অভিযুক্ত পদ্মকর্মীকে পুলিশে দিল জনতা

জলপাইগুড়ির বিজেপি কার্যালয়ে মহিলাকে ধর্ষণ! অভিযুক্ত পদ্মকর্মীকে পুলিশে দিল জনতা

স্বাস্থ্য/HEALTH
Spread the love


বিজেপির পার্টি অফিসে ডেকে মানসিক ভারসাম্যহীন এক মহিলা ধর্ষণের অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে। বিজেপি কর্মীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। বিজেপির দাবি, অভিযুক্ত বিজেপির সঙ্গে যুক্ত নন। দলকে কালিমালিপ্ত করতে চক্রান্ত করে এই অভিযোগ করা হয়েছে।

জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লিতে বিজেপির পার্টি অফিস রয়েছে। স্থানীয়দের দাবি, রাতে বিজেপির বিবেকানন্দ পল্লি কার্যালয়েই থাকেন। তিনি বিজেপির সক্রিয় কর্মী। এলাকায় ঘুরে বেড়ানো এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। উদ্ধার করা হয় মহিলাকে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। বুধবার তাকে আদালতে হাজির করা হবে জানিয়েছে পুলিশ।

ঘটনাকে তৃণমূলের পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেছে বিজেপি। বিজেপির জলপাইগুড়ির-সহ সভাপতি চন্দন বর্মন বলেন, “এটি সাজানো চক্রান্ত। বিজেপিকে বদনাম করার জন্যই একজন অসুস্থ মানুষ কে দিয়ে এমন ঘটনা ঘটানো হয়েছে।” একই সঙ্গে অভিযুক্ত নিতাই রায় দলের কেউ নন বলে দাবি করেন তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোতায়ালি থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *