চূড়ান্ত হল টি-২০ বিশ্বকাপের ২০ দল, কাদের খেলতে দেখা যাবে ভারতের মাটিতে?

চূড়ান্ত হল টি-২০ বিশ্বকাপের ২০ দল, কাদের খেলতে দেখা যাবে ভারতের মাটিতে?

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকমাস পরেই ভারতের মাটিতে বসবে টি-২০ বিশ্বকাপের আসর। যোগ্যতা অর্জন পর্ব শেষে চূড়ান্ত হয়ে গিয়েছে অংশগ্রহণকারী ২০টি দল। তবে এখনও জানা যায়নি কবে থেকে টি-২০ বিশ্বকাপ শুরু হবে। ২০২৬ সালে প্রথমবার বিশ্বকাপে খেলতে দেখা যাবে ইটালিকে। গতবার পাকিস্তানকে হারিয়ে চমকে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রও খেলবে এবারের বিশ্বকাপে।

গতবারের মতো ফরম্যাটে খেলা হবে এবারের বিশ্বকাপও। ২০টি দলকে ভাগ করা হবে চার গ্রুপে। গ্রুপ পর্বের খেলা শেষে প্রত্যেক গ্রুপের সেরা দুই দল যাবে সুপার এইট পর্বে। সুপার এইটে যোগ্যতা অর্জনকারী চার দলকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। সেই দুই গ্রুপের সেরা দুই দল যাবে সেমিফাইনালে। গ্রুপ পর্ব এবং সুপার এইট পর্বে রাউন্ড রবিন ভিত্তিতে খেলা হবে।

টি-২০ বিশ্বকাপে চূড়ান্ত ২০ দল

ভারত
শ্রীলঙ্কা
আফগানিস্তান
অস্ট্রেলিয়া
বাংলাদেশ
ইংল্যান্ড
দক্ষিণ আফ্রিকা
ওয়েস্ট ইন্ডিজ
মার্কিন যুক্তরাষ্ট্র
পাকিস্তান
নিউজিল্যান্ড
আয়ারল্যান্ড
কানাডা
নেদারল্যান্ডস
ইটালি
নামিবিয়া
জিম্বাবোয়ে
ওমান
নেপাল
সংযুক্ত আরব আমিরশাহি



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *