চরম দারিদ্র থেকে মুক্ত ‘গডস ওন কান্ট্রি’ কেরল, বড় ঘোষণা পিনারাই বিজয়নের

চরম দারিদ্র থেকে মুক্ত ‘গডস ওন কান্ট্রি’ কেরল, বড় ঘোষণা পিনারাই বিজয়নের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়ল বামশাসিত কেরল। দেশের প্রথম রাজ্য হিসেবে চরম দারিদ্র থেকে মুক্ত হল ‘গডস ওন কান্ট্রি’। শনিবার এমনই ঘোষণা করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এদিনই কেরলের ৬৯তম প্রতিষ্ঠা দিবস তথা ‘কিরাভি’। আর সেই দিনটাই তিনি বেছে নিলেন ঐতিহাসিক ঘোষণার জন্য।

ভারতের প্রথম রাজ্য হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেও বিশ্বে কেরল দ্বিতীয়। ২০২০ সালেই চিন ঘোষণা করেছিল সেখানকার প্রতিটি প্রদেশই চরম দারিদ্র থেকে মুক্ত হয়ে গিয়েছে। এবার ভারতের এক রাজ্যও ইতিহাস গড়ল। কেরলের বিধানসভাতেই এই ঘোষণা করেছেন বিজয়ন। তিনি বলেন, ”আজকের কেরালা পিরাভি ইতিহাসে একটি স্থান অধিকার করল। আমরা কেরলকে চরম দারিদ্র্যমুক্ত প্রথম ভারতীয় রাজ্যে পরিণত করতে সফল হয়েছি। এই বিধানসভা অনেক ঐতিহাসিক আইন এবং নীতি ঘোষণার সাক্ষী হয়েছে। আজ তা এখন এমন এক মুহূর্তের মুখোমুখি যা একটি ‘নব কেরালা’ গঠনের আরেকটি মাইলফলক রচনা করল।”

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *