রবিবারের পর আজ সোমবার। শহরে ফের বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান তিনি। সেই সময় তাঁকে কালো পতাকা দেখানো হয়। এমনকী গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। এমনকী পুজো দিয়ে মন্দির থেকে বেরনোর সময়েও দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে লক্ষ্য করে লাগাতার স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কালীঘাট মন্দির চত্বরে। যদিও কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করেন পুলিশ আধিকারিকরা। পরে মন্দির থেকে বেরিয়ে বিক্ষোভ প্রসঙ্গে কিছু না বললেও জ্ঞানেশ কুমার শুধু বলেন, ”মা কালী সবার ভালো করুন, ভাল রাখুন।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
সর্বশেষ খবর
