কল্যাণীতে বালিকার রহস্যমৃত্যু! পরিবার বলছে ‘বিদ্যুৎপৃষ্ট’, তবু ঘনাচ্ছে নানা কুয়াশা

কল্যাণীতে বালিকার রহস্যমৃত্যু! পরিবার বলছে ‘বিদ্যুৎপৃষ্ট’, তবু ঘনাচ্ছে নানা কুয়াশা

রাজ্য/STATE
Spread the love


কল্যাণীতে বালিকার রহস্যমৃত্যু! মেঝেয় পড়ে দেহ। পরিবারের দাবি, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার। বৃষ্টি, ঝড়ে বিদ্যুৎ তারের সংস্পর্শে আসার ফলে মৃত্যু বলে অনুমান। কিন্তু উঠছে নানান প্রশ্ন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীতে। তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃত বালিকার নাম জয়িতা মণ্ডল। বয়স ১১ বছর। সে কল্যাণীর দক্ষিণ চাঁদামাড়ি বাজার এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, দুপুরে ঘরের মেঝেতে জয়িতাকে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। তাকে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত কল্যাণী জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন:

পরিবারের সদস্যদের অনুমান, মঙ্গলবার ভোররাতে ঝড়-বৃষ্টিতে বিদ্যুতের তার খুলে গিয়ে তাঁদের টিনের বাড়িতে সংযুক্ত হয়ে যায়। দাবি, বাড়িটি টিনের হওয়ায় বিদ্যুৎ ঘরের কাঠামোয় ছড়িয়ে গিয়েছিল। অসাবধানতাবশত টিনের কোনও অংশে জয়িতা স্পর্শ করতেই সে বিদ্যুৎপৃষ্ট হয়। তার জেরেই মৃত্যু। তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

প্রশ্ন উঠছে, যদি বাড়িতে কোনও সমস্যা হয়ে থাকে তাহলে বাকিরা আহত হলেন না কী করে? বা কেউ এই ঘটনা বুঝতে পারলেন না কেন? পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবারের বয়ানের সত্যতা যাচাই করে দেখছেন তদন্তকারীরা। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *