কলকাতায় মেসি LIVE: ভোররাতে শহরে মেসি, কয়েক ঘণ্টায় ঠাসা কর্মসূচি

কলকাতায় মেসি LIVE: ভোররাতে শহরে মেসি, কয়েক ঘণ্টায় ঠাসা কর্মসূচি

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


দ্বিতীয়বার কলকাতায় পা রাখলেন লিওনেল মেসি। ২০১১ সালে তিনি এসেছিলেন আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে। এবার আসছেন বিশ্বকাপজয়ী হয়ে। শনিবার মাঠে নেমে বাঁপায়ের জাদু দেখাবেন না, তবু মেসি ম্যানিয়ায় কাঁপছে কলকাতা। মাত্র কয়েকঘণ্টা কলকাতায় থাকবেন তিনি। রইল মেসির কলকাতায় কাটানো প্রতি মুহূর্তের লাইভ আপডেট। 

সকাল ৯ মেসিকে দেখতে সর্বত্র ভিড় জমিয়েছেন ফুটবলপ্রেমীরা। বাইপাসের ধারে হায়াত রিজেন্সিতে রয়েছেন ফুটবল কিংবদন্তি। ভোরের আলো ফুটতেই সেখানে বাড়ছে ভিড়। যুবভারতী স্টেডিয়ামের সামনেও ফুটবলপ্রেমীরা ভিড় জমিয়েছেন, মেসিকে একঝলক দেখার জন্য। কেবল কলকাতা নয়, দেশের নানা প্রান্ত এমনকি নেপাল থেকেও যুবভারতীর সামনে হাজির মেসিভক্তরা। 

সকাল ৮ কলকাতায় পা রাখার কয়েকঘণ্টার মধ্যেই একগুচ্ছ কর্মসূচিতে ব্যস্ত হয়ে পড়বেন মেসি। 

মেসি-নির্ঘণ্ট
সকাল ১০.০০- ভার্চুয়ালি নিজের মূর্তি উদ্বোধন করবেন মেসি।
সকাল ১০.০৫-যুবভারতীতে অনীক ধরের সঙ্গীতানুষ্ঠান, ‘ট্যাঙ্গো টু টেগোর’।
সকাল ১০.১৫-যুবভারতীতে টলিউড শিল্পীদের অনুষ্ঠান।
সকাল ১০.৪৫ যুবভারতীতে প্রাক্তনদের প্রদর্শনী ম্যাচ।
সকাল ১১.২০ লিওনেল মেসির যুবভারতীতে প্রবেশ।
দুপুর ১২.০০-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশ।
দুপুর ১২.০০-কিশোরদের নিয়ে মেসি-মাস্টারক্লাস।
দুপুর ১২.৩০-লিওনেল মেসি ও শাহরুখ খানকে সংবর্ধনা।
দুপুর ১২.৩৫-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবর্ধিত করবেন মেসিকে।
দুপুর ১.০৫-যুবভারতীয় ছাড়বেন মেসি।

সকাল ৭ নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরে কলকাতা বিমানবন্দরে নেমেছে মেসির ব্যক্তিগত বিমান। তবে রাত তিনটের সময়েও আর্জেন্টাইন মহাতারকাকে বরণ করে নিতে বিমানবন্দরে ভক্তের ঢল। কাতারে কাতারে মানুষের ভিড়ে বিমানবন্দর থেকে হোটেলে গিয়েছেন মেসি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *