কমনওয়েলথ ইয়ুথ চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ড বাংলার কোয়েলের, সোনা জিতে নজির অনিকেরও

কমনওয়েলথ ইয়ুথ চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ড বাংলার কোয়েলের, সোনা জিতে নজির অনিকেরও

রাজ্য/STATE
Spread the love


শিলাজিৎ সরকার: ভারোত্তোলনে কমনওয়েলথ ইয়ুথ চ্যাম্পিয়নশিপে বাংলার জয়জয়কার। একই দিনে দেশকে জোড়া সোনা এনে দিল দুই বঙ্গ সন্তান। মেয়েদের ৫৩ কেজি বিভাগে বিশ্বরেকর্ড গড়ল বাংলার মেয়ে কোয়েল বর। ছেলেদের ৬৫ কেজি বিভাগে সোনা জিতল অনিক মোদি।

এ বছর গুজরাটে ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ চলছে। ওই প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করল দুই বঙ্গ সন্তান। ১৭ বছরের কয়েল ৫৩ কেজি বিভাগে মোট ১৯২ কেজি ভারোত্তোলন করে বিশ্বরেকর্ড গড়েছে। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগেই ১০৭ কেজি ভারোত্তোলন করে সে। এটাও বিশ্বরেকর্ড। নজিরবিহীন এই পারফরম্যান্সে সোনা জিতেছে সে।

এদিকে ছেলেদের ইয়ুথ ৬৫ কেজি বিভাগে অনবদ্য নজির গড়েছে অনিক মোদিও। দুই বিভাগ মিলিয়ে ২৩৮ কেজি ভারোত্তোলন করে সোনা জিতেছে সেও। একই দিনে বাংলার দুই সন্তানের সোনা জয় নিঃসন্দেহে রাজ্যের ক্রীড়াপ্রেমীদের আনন্দ দেবে।

সার্বিকভাবে কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভালোই পারফর্ম করছেন ভারতীয়রা। এই প্রতিযোগিতা দিয়েই ভারোত্তোলন সার্কিটে কামব্যাক করেছেন মীরাবাঈ চানু। আর কামব্যাক ম্যাচেই মহিলাদের ৪৮ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে মোট ১৯৩ কেজি (৮৪+১০৯ কেজি) ওজন তুলে শীর্ষ স্থান অর্জন করেছেন তিনি। মঙ্গলবারও একাধিক পদক জিতেছে ভারত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *