কনস্টেবল নিয়োগে উত্তীর্ণদের তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের, উল্লেখ করতে হবে প্রাপ্ত নম্বরও

কনস্টেবল নিয়োগে উত্তীর্ণদের তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের, উল্লেখ করতে হবে প্রাপ্ত নম্বরও

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত প্রার্থীর প্রাপ্ত নম্বর এবং নির্দিষ্ট সংরক্ষিত শ্রেণি উল্লেখ করে বিস্তারিত তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন একাধিক চাকরিপ্রার্থী। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে আগামী এক সপ্তাহের মধ্যে এই তালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাই কোর্টের।

অভিযোগ, প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলেও সেখানে বিস্তারিত তথ্য দেওয়া নেই। স্বচ্ছতার জন্য এই তালিকা প্রকাশের নির্দেশ দিক আদালত । সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ বিচারপতির। জানা গিয়েছে, ২০২৪ সালের রুল অনুযায়ী রাজ্য সরকার পুলিশের কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল। তারপর পরীক্ষা নেওয়া হয়। গত বছর ডিসেম্বরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়। তারপর উত্তীর্ণদের শারীরিক মাপজোক ও দক্ষতার পরীক্ষা দিতে হয় ৷ আবেদনকারীর দাবি, “প্রার্থীদের তালিকায় সেসবের বিস্তারিতও কিছু নেই। বিশেষত তাঁদের প্রাপ্ত নম্বর এবং কে কোনও শ্রেণি থেকে সুযোগ পেয়েছেন সেটা জানানো হয়নি।”

আরও পড়ুন:

যদিও, মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের আইনজীবী। রাজ্যের আইনজীবী অমল কুমার সেনের বক্তব্য, “নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করার আগে প্রার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করা হলে নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে ঝামেলার সৃষ্টি হতে পারে। অকৃতকার্য প্রার্থীরা নানান দাবি জানাতে পারেন। সবগুলোকে মান্যতা দেওয়া সম্ভব নয়।” আদালতের প্রশ্ন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করতে সমস্যা কোথায়? এরপরেই রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত প্রার্থীর প্রাপ্ত নম্বর এবং নির্দিষ্ট সংরক্ষিত শ্রেণি উল্লেখ করে বিস্তারিত তালিকা প্রকাশের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *