বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের পরই পুরুলিয়ার রাজনীতিতে বাড়ছে ক্ষোভ। বিধানসভা ভোটের আগে এনডিএ জোটে কি ফাটল স্পষ্ট? সেই জল্পনা ক্রমেই উসকে যাচ্ছে। বিজেপি ‘জোটসঙ্গী’ আজসু পার্টিকে বাঘমুণ্ডি আসন ছাড়ল না বিজেপি। শুধু তাই নয়, ওই কেন্দ্রে বিজেপি নিজের প্রার্থী ঘোষণা করেছে। প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। সেই প্রেক্ষাপটে বড় বড় সিদ্ধান্ত নিল আজসু পার্টি। আসন্ন বিধানসভা নির্বাচনে ৯টি বিধানসভা আসনেই প্রার্থী দেবে দল। এই বিষয়ে সাংবাদিক সম্মেলনও করা হল।
এই বিষয়ে আরও খবর
ঝালদার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন ঝালদা ব্লক সভাপতি রাজেশ মাহাতো। বিজেপির বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দেওয়া হয়েছে। দলের সুপ্রিমো সুদেশ মাহাতো শীঘ্রই প্রার্থীদের পূর্ণ তালিকা প্রকাশ করবেন বলেও খবর। তাহলে কি পলাশ-শিমুলের জেলায় ভোটের দোরগোড়ায়র রাজনৈতিক সমীকরণে বড় বদল হচ্ছে? বিজেপির বিরুদ্ধেই মাঠে নামছে আজসু? ফাটল ক্রমশ চওড়া হচ্ছে শিবিরে? বিজেপি নেতা জ্যোতির্ময় সিং মাহাতোর বিরুদ্ধেও ক্ষোভ বাড়ছে বলে খবর। প্রসঙ্গত, বিজেপি বাঘমুণ্ডি আসনে প্রার্থী করেছে রহিদাস মাহাতো। তিনি জেলা বিজেপির সম্পাদক। সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর অনুগামী তিনি। অভিযোগ, বিজেপি ওই কেন্দ্র আজসুকে লড়াইয়ের জন্য ছেড়ে দেওয়ার কথা ছিল।
ঝালদার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন ঝালদা ব্লক সভাপতি রাজেশ মাহাতো। বিজেপির বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দেওয়া হয়েছে। দলের সুপ্রিমো সুদেশ মাহাতো শীঘ্রই প্রার্থীদের পূর্ণ তালিকা প্রকাশ করবেন বলেও খবর।
রাজনীতির অন্দরের খবর, একুশের বিধানসভা ভোটে বাঘমুন্ডি বিধানসভা আসন বিজেপি তাদের জোট শরিক আজসুকে ছেড়ে দিয়েছিল। গেরুয়া শিবিরের একটা বড় অংশ তা মেনে নিতে পারেনি! ফলে আজসু প্রার্থী হেরে গিয়েছিলেন। তাই এবার ওই আসনে যাতে তৃণমূল লাভবান না হতে পারে, তাই বাঘমুণ্ডি আজসুকে ছাড়া হয়নি। যদিও গত বছরের জুলাই মাস থেকে আজসু বাঘমুণ্ডিতে এমন রাজনৈতিক আবহ তৈরি করেছিল যে, সুপ্রিমো তথা ঝাড়খণ্ডের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুদেশ মাহাতো ওই আসনে প্রার্থী হচ্ছেন। দিল্লি থেকে বঙ্গ বিজেপির কাছে নির্দেশ চলে এসেছিল, ওই আসনে যাতে একুশের পুনরাবৃত্তি না ঘটে।
কিন্তু বাঘমুন্ডি বিধানসভা এলাকার বাসিন্দা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো তাঁদের দলের কর্মীদের যাতে মন না ভেঙে যায়, তাই সুদীপ মুখোপাধ্যায় দিল্লির কাছে পদ্মপ্রার্থীর জন্য সুপারিশ করেন। আর তাতেই সায় দেয় দলের কেন্দ্রীয় নেতৃত্ব। দিল্লির নির্দেশে শরিক আজসু আর কিছু বলতে পারেনি। তবে জ্যোতির্ময়ের অনুগামী প্রার্থী রহিদাস মাহাতোকে নিয়ে বাঘমুণ্ডি বিধানসভায় ব্যাপক কলহ রয়েছে। কারণ, ওই আসনে বিজেপি প্রার্থীর দাবিদার ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্য রাকেশ মাহাতো। প্রার্থী রহিদাস মাহাতোর বাড়ি ঝালদা ১ নম্বর ব্লকের পুতিডি গ্রামে। এই ব্লকেরই বাসিন্দা সাংসদ জ্যোতির্ময় থেকে দলের জেলা সভাপতি শঙ্কর মাহাতোর। তাই বাঘমুণ্ডি বিধানসভা আসনে ঝালদা ১ ব্লক থেকে প্রার্থী করাতেও ক্ষোভ রয়েছে দলে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
