‘ও মেয়ে আমার নয়’, ‘বান্ধবী’ অনুষ্কার সন্তানের পিতৃত্ব অস্বীকার লালুপুত্র তেজের

‘ও মেয়ে আমার নয়’, ‘বান্ধবী’ অনুষ্কার সন্তানের পিতৃত্ব অস্বীকার লালুপুত্র তেজের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


দাম্পত্য কলহে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ত্যাগের পর এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছিল লালুপ্রসাদ যাদবের পুত্র তেজ প্রতাপের। যার জেরে পরিবার ও দল থেকে বিতাড়িত হয়েছিলেন তেজ। এবার সেই অনুষ্কাই জন্ম দিলেন এক কন্যা সন্তানের। অভিযোগ উঠল, এই সন্তানের পিতা লালুর বড় ছেলেই। পরিস্থিতি গুরুতর আকার নিতেই এই ইস্যুতে মুখ খুললেন জনশক্তি জনতা দলের প্রধান। তাঁর দাবি, ওই মহিলা (অনুষ্কা) ও তাঁর সন্তানের সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁর।

আরও পড়ুন:

অবৈধ সম্পর্ক ও সেই সম্পর্কের জেরে সন্তানের জন্মের দায় পুরোপুরি ঝেড়ে ফেলে রবিবার তেজপ্রতাপ জানালেন, “সোশাল মিডিয়াতে যেভাবে গুজব ছড়াচ্ছে তাতে আমি উদ্বিগ্ন। কয়েক মাস আগে ওই মহিলার সঙ্গে আমার নাম অত্যন্ত অপমান জনকভাবে জুড়ে দেওয়া হয়েছিল। যার জেরে দল ও পরিবার থেল্কে বহিষ্কার করা হয়েছে আমাকে। এবার দাবি করা হচ্ছে, ওই মহিলা আমার সন্তানের জন্ম দিয়েছেন।” এরপরই তাঁর আর্জি, “আমার আমার বিরোধীদের কাছে অনুরোধ করছি আমাকে শান্তিতে বাঁচতে দিন। আমি সেই ব্যক্তিকে চিনি যার সঙ্গে ওই মহিলার সম্পর্ক রয়েছে। আমি মনে করি ওই সন্তানের পিতা তিনিই। এর মধ্যে আমার নাম জড়িয়ে আমাকে আপনারা মানসিকভাবে কষ্ট দিচ্ছেন।” শুধু তাই নয়, অনুষ্কা নামের ওই মহিলার সঙ্গে আকাশ ভাটি নামের এক যুবকের সম্পর্ক রয়েছে বলে দাবি করেন তেজ।

তেজের আর্জি, “আমার আমার বিরোধীদের কাছে অনুরোধ করছি আমাকে শান্তিতে বাঁচতে দিন। আমি সেই ব্যক্তিকে চিনি যার সঙ্গে ওই মহিলার সম্পর্ক রয়েছে। আমি মনে করি ওই সন্তানের পিতা তিনিই। এর মধ্যে আমার নাম জড়িয়ে আমাকে আপনারা মানসিকভাবে কষ্ট দিচ্ছেন।”

এর পাশাপাশি অনুষ্কার সঙ্গে তাঁর ছবি ভাইরাল হওয়ার ঘটনার নেপথ্যে বিরাট ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেন তেজপ্রতাপ। সোশাল মিডিয়ায় ৫ জনের নাম তুলে ধরে তাঁদের ‘জয়চাঁদ’ আখ্যা দেন লালুপুত্র। “আমি যে জয়চাঁদদের কথা বলছি তাঁরা হলেন, মুকেশ রোশন, সঞ্জয় যাদব, শক্তি সিং যাদব, রমিজ এবং সুনীল সিং। ওই সোশাল মিডিয়া পোস্টটি এরাই তৈরি করেছিল। তেজের দাবি, তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে দাবি করা হয়েছিল আমি নাকি ১২ বছর ধরে ওই মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছি।”

আরও পড়ুন:

উল্লেখ্য, সেই পোস্ট ভাইরাল হওয়ার পরই তেজপ্রতাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে তাঁর পরিবার। বড় ছেলেকে ত্যাজ্যপুত্র করেন লালুপ্রসাদ যাদব। শুধু তাই নয়, দল থেকেও বহিষ্কার করা হয় তেজকে।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *