‘ওয়াশিংটনের মোগ্যাম্বো খুশি’, শুল্ক কমলেও ‘ট্রাম্প নির্ভর’ মোদিকে তুলোধোনা কংগ্রেসের

‘ওয়াশিংটনের মোগ্যাম্বো খুশি’, শুল্ক কমলেও ‘ট্রাম্প নির্ভর’ মোদিকে তুলোধোনা কংগ্রেসের

রাজ্য/STATE
Spread the love


শুল্ক কমেছে ঠিকই, কিন্তু কাঠগড়ায় রাষ্ট্রের সম্মান। ভারতকে ‘পুতুলের’ মতো নাচাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যস্ত তোষামোদ করতে। কার্যত এমনই অভিযোগ তুলে মোদিকে তুলোধোনা করল কংগ্রেস। হাত শিবিরের অভিযোগ, মোদি জমানায় দেশ ট্রাম্প নির্ভর হয়ে উঠেছে।

সোমবার কার্যত সকলকে চমকে দিয়ে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তির কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশালে ট্রাম্প জনান, এই বাণিজ্যচুক্তির ফলে ভারতীয় পণ্যে শুল্ক ২৫ শতাংশ থেকে ১৮ শতাংশ করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পর মোদিকে তোপ দেগে কংগ্রেস নেতা জয়রাম রমেশ লেখেন, ‘মনে হচ্ছে আজই (সোমবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ট্রাম্পের কথা হয়েছে। এই তথ্য ভারতের তরফে নয় বরং ভারতে অবস্থিত মার্কিন রাষ্ট্রদূতের তরফে জানানো হয়েছে। এই ঘটনা রুটিনে পরিণত হয়েছে, যেখানে ভারতের নিজস্ব কার্যকলাপের বিষয়ে যাবতীয় তথ্য প্রেসিডেন্ট ট্রাম্প বা তাঁর নিযুক্ত প্রতিনিধি আমাদের জানান। পরিস্থিতি ট্রাম্প নির্ভর হয়ে উঠছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *