ওভালে পিচ কিউরেটকে অশ্লীল ভাষায় আক্রমণ গম্ভীরের! শেষ টেস্টের আগে বাড়ছে উত্তাপ

ওভালে পিচ কিউরেটকে অশ্লীল ভাষায় আক্রমণ গম্ভীরের! শেষ টেস্টের আগে বাড়ছে উত্তাপ

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের আগে উত্তাপ ক্রমশ বাড়ছে। ম্যাঞ্চেস্টার টেস্টের হ্যান্ডশেক বিতর্ক থামার নাম নেই। এবার ওভালে পিচ কিউরেটরের সঙ্গে প্রবল বচসায় জড়ালেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। এমনকী, তিনি নাকি ‘অশ্লীল ভাষায়’ আক্রমণ করেন ওভালের পিচ কিউরেটর লি ফর্টিসকে।

ম্যাঞ্চেস্টার টেস্ট নাটকীয় লড়াইয়ে ড্র হয়েছে। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য ওভালে নামবে গম্ভীর ব্রিগেড। সোমবারই লন্ডনে পৌঁছেছে ভারতীয় দল। মঙ্গলবার প্রথম অনুশীলন ছিল। কিন্তু জানা যাচ্ছে, মাঠের পরিষেবা নিয়ে অখুশি টিম ইন্ডিয়া। সেই নিয়ে পিচ কিউরেটর ফর্টিসের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন গম্ভীর। আঙুল উচিয়ে তাঁর দিকে তেড়েও যান তিনি। শোনা যায়, গম্ভীর বলেন, “আমরা কী করব, সেটা আপনি বলার কেউ নন।”

জানা যাচ্ছে, ওভালের পিচ কিউরেটর ও অন্যান্য মাঠকর্মীরা গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ করার হুমকি দেন। যার উত্তরে একটি অশ্লীল শব্দ বলার পর বলেন, “যা খুশি করুন। যেখানে অভিযোগ করতে হয় করুন। আপনি একজন মাঠকর্মীর বেশি নন।” তবে ভারতের ব্যাটিং কোচ সীতাংশ কোটাক ও অন্যান্য সদস্যরা দু’পক্ষকে আলাদা করে দেন। গোটা ঘটনার ভিডিও ভাইরাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *