এসআইআরের নামে কবি-সাহিত্যিকদের হেনস্তা! বইমেলার মঞ্চে সবাইকে প্রতিবাদের ডাক মুখ্যমন্ত্রীর

এসআইআরের নামে কবি-সাহিত্যিকদের হেনস্তা! বইমেলার মঞ্চে সবাইকে প্রতিবাদের ডাক মুখ্যমন্ত্রীর

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


এসআইআর নিয়ে মানুষের হয়রানির শেষ নেই। ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’র নামে মানুষকে হয়রানি করা হচ্ছে বলে একাধিকবার অভিযোগ জানিয়েছে শাসকদল তৃণমূল। এমনকী ছোটখাটো বিষয়ে যেভাবে মানুষকে এসআইআর শুনানির নামে ডাকা হচ্ছে বলে তা নিয়ে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার মঞ্চ থেকেও ফের এসআইআর হয়রানি নিয়ে সরব হলেন তিনি। একইসঙ্গে যেভাবে নোবেলজয়ী অমর্ত্য সেন, কবি জয় গোস্বামীকে এসআইআর নোটিস পাঠানো হয়েছে তা নিয়েও ফের একবার কমিশনকে একহাত নেন প্রশাসনিক প্রধান। পাশাপাশি এই ইস্যুতে সবাইকে প্রতিবাদ করার কথা বলেন। 

 [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *