এয়ার ইন্ডিয়ায় ফের বিপত্তি, টেক অফের সময়ে উলটো দিকের বিমানে ধাক্কা, ভয়ংকর কাণ্ড মুম্বইয়ে

এয়ার ইন্ডিয়ায় ফের বিপত্তি, টেক অফের সময়ে উলটো দিকের বিমানে ধাক্কা, ভয়ংকর কাণ্ড মুম্বইয়ে

স্বাস্থ্য/HEALTH
Spread the love


মাত্র কয়েকদিন আগেই বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। আবারও ভয়ানক বিমান দুর্ঘটনা ঘটতে পারত মহারাষ্ট্রে। মর্মান্তিক পরিণতি হতে পারত দুই বিমানে থাকা বিপুল সংখ্যক যাত্রীর। তবে শেষ পর্যন্ত এড়ানো গিয়েছে বিপদ। নামিয়ে আনা হয়েছে যাত্রীদের। সকলেই সুরক্ষিত রয়েছেন।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার বিমানের। কোয়েম্বাটোরগামী উড়ান টেক অফের ঠিক আগেই আচমকা বিমানের ডানার সঙ্গে ধাক্কা লাগে সদ্য ল্যান্ড করা ইন্ডিগো বিমানের। হায়দরাবাদ থেকে বিমানটি মুম্বইয়ে ল্যান্ড করেছিল। দুই বিমানের ডানদিকের ডানায় ধাক্কা লাগে। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। তড়িঘড়ি বিমান থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। আপাতত বিমানগুলি পর্যবেক্ষণের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

খবর পেয়েই বিমানবন্দরে পৌঁছে যান ডিজিসিএ মুম্বইয়ের আধিকারিকরা। গোটা ঘটনায় মুখ খুলেছে অসামরিক উড়ান পরিবহন মন্ত্রকও। এক মুখপাত্র বলেন, “এয়ার ইন্ডিয়ার বিমানটি মুম্বই ছাড়ছিল। অন্যদিকে ইন্ডিগো বিমানটি মুম্বইয়ে পৌঁছেছিল। দু’টি বিমানের টেক অফ এবং ল্যান্ডিং প্রক্রিয়া তখনও শেষ হয়নি। সেসময়ের দু’টি বিমানের ডানায় সংঘর্ষ হয়।” দুই উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো এই নিয়ে মুখ খুলেছে। তারা জানিয়েছে, দুই বিমানের যাত্রীদেরই নিরাপদে বের করে নিয়ে যাওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়ার বিমানটি মুম্বই ছাড়ছিল। অন্যদিকে ইন্ডিগো বিমানটি মুম্বইয়ে পৌঁছেছিল। দু’টি বিমানের টেক অফ এবং ল্যান্ডিং প্রক্রিয়া তখনও শেষ হয়নি।

উল্লেখ্য, অজিত পওয়ারের প্রয়াণের স্মৃতি দেশবাসীর মনে এখনও টাটকা। গত ২৮ জানুয়ারি নির্বাচনী প্রচারে মুম্বই থেকে চার্টার্ড বিমানে বারামতী গিয়েছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। অবতরণের সময় ‘লিয়ারজেট ৪৫’ বিমানটি মাটিতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয় অজিত পওয়ার, তাঁর দুই নিরাপত্তারক্ষী এবং দুই পাইলটের। মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের মন্ত্রী তথা বিজেপি নেত্রী পঙ্কজা মুন্ডের হেলিকপ্টারেও গোলযোগ দেখা যায়। বাতিল হয় তাঁর সফর। এবার মুম্বইয়ে বড়সড় বিমান দুর্ঘটনা এড়ানো গেলেও প্রশ্ন উঠছে, এত কাছাকাছি অঞ্চল দিয়ে দু’টি বিমান ওঠানামার অনুমতি দেওয়া হল কেন?

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *