‘এবার সমুদ্রপথে…’, ২৬/১১-র কায়দায় ভারতে ফের হামলার ছক লস্করের! হুমকি ভিডিও ঘিরে শোরগোল

‘এবার সমুদ্রপথে…’, ২৬/১১-র কায়দায় ভারতে ফের হামলার ছক লস্করের! হুমকি ভিডিও ঘিরে শোরগোল

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


২৬/১১-র ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা আজও ভোলেনি দেশবাসী। সেই কায়দাতেই ভারতকে ফের রক্তাক্ত করার ছক পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবার। লস্করের ডেপুটি চিফ তথা পহেলগাঁও হামলার মূলচক্রী সাইফুল্লাহ কাসুরির একটি হুমকি ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।

আরও পড়ুন:

ভিডিওতে সাইফুল্লাহকে বলতে শোনা গিয়েছে, “২০২৫ সালে পাকিস্তান আকাশে আধিপত্য বিস্তার করেছিল। ২০২৬ সালে পাকিস্তান সমুদ্রে আধিপত্য বিস্তার করবে। স্থল, জল, আকাশ – শত্রুদের জন্য কোনও স্থানই অবশিষ্ট থাকবে না।” গোয়েন্দাদের মতে, সাইফুল্লাহর এই হুমকি বার্তা থেকে স্পষ্ট যে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা ২৬/১১-র কায়দায় সমুদ্র পথে ভারতে প্রবেশ করে ফের হামলা চালানোর পরিকল্পনা করছে।  

উল্লেখ্য, গত বছর ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটককে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি। সেই হামলার মূলচক্রী ছিল এই সাইফুল্লাহ। পহেলগাঁও হামলার জবাবে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। তারপরই ভারতকে ফের কয়েকবার হুমকি দেয় সাইফুল্লাহ।

আরও পড়ুন:

বলে রাখা ভালো, সোমবারই ভারতের প্রথম সন্ত্রাস দমন নীতির সূচনা করেছে অমিত শাহের মন্ত্রক। যার নাম ‘প্রহার’। এই নীতিতে সন্ত্রাসবাদ নিয়ে ‘জিরো টলারেন্স’ এবং ‘ডিজিটাল’ যুগে গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলা হয়েছে। এই পরিস্থিতিতে ভারতকে ফের রক্তাক্ত করার হুমকি দিল পহেলগাঁও হামলার মূলচক্রী।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *