ইজরায়েলের পাশে দাঁড়ানোয় ‘বন্ধু’ মোদিকে ‘অজস্র ধন্যবাদ’, যুদ্ধের মধ্যে বার্তা নেতনিয়াহুর

ইজরায়েলের পাশে দাঁড়ানোয় ‘বন্ধু’ মোদিকে ‘অজস্র ধন্যবাদ’, যুদ্ধের মধ্যে বার্তা নেতনিয়াহুর

রাজ্য/STATE
Spread the love


ইজরায়েলের পাশে দাঁড়ানোয় ‘বন্ধু’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অজস্র ধন্যবাদ’ জানালেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। উল্লেখ্য, মোদির ইজরায়েল সফরের পরেই ইরানে হামলা চালিয়েছে ইজরায়েল ও আমেরিকার যৌথ বাহিনী। ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইর। যুদ্ধ এখন তুঙ্গ মুহুর্তে। এই পরিস্থিতিতে মোদিকে নেতনিয়াহুর ধন্যবাদ জানান আন্তর্জাতিক কূটনীতির জন্য তাৎপর্যপূর্ণ।

এই বিষয়ে আরও খবর

গতকাল পালটা ইজরায়েলের বেইট শেমেশে হামলা চালায় ইরান। যাতে ৯ জনের মৃত্যু হয়। ঘটনাস্থলে পরিদর্শনের সময় একটি ভারতীয় সংবাদমাধ্যমকে নেতানিয়াহু বলেন, “আমার দারুণ বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি আমি। গতকাল তাঁর সঙ্গে দীর্ঘ সময় কথা হয়েছে। ইজরায়েলের পাশে থাকার জন্য, সত্যের পাশে থাকার জন্য এবং ভারতের মানুষের দুর্দান্ত বন্ধুত্বের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছি আমি।” নেতানিয়াহু যোগ করেন, “ইজরায়েলে তারা (ভারতীয়রা) খুবই প্রশংসিত এবং ভালোবাসা পায়। কথোপকথনের বিস্তারিত বিবরণে যাব না, তবে আমি তাঁর সঙ্গে কথা বলেছি। একই অঞ্চলের (উপমহাদেশের) অন্য অনেক নেতার সঙ্গে কথা হয়েছে।”

এদিকে যুদ্ধ ক্রমশ ভয়াবহ আকার ধারণ করায় অবিলম্বে সংঘর্ষবিরতির দাবি জানিয়েছে রাশিয়া। আলাদা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কথা বলেছেন আরব আমিরশাহী এবং কুয়েতের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে। যদিও প্রশ্ন উঠছে, রাশিয়ার কথা শুনবে কেন আমেরিকা-ইজরায়েল জোট। ওয়াশিংটন অবশ্য জানিয়েছে, ইরান-যুদ্ধ দীর্ঘকালীন নয়। দেশটির পরমাণু শক্তির ভাণ্ডার ধ্বংস করে বর্তমান শাসক গোষ্ঠীকে উৎখাত করাই উদ্দেশ্য।

এই বিষয়ে আরও খবর

এদিকে চিনের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানাল, আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করুক দু’পক্ষ। চিনা সংবাদমাধ্যমের দাবি, দেশটির বিদেশ মন্ত্রী ওয়াং আই রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভকে ফোনে করেছেন। তিনি বলেন, একজন সর্বোচ্চ নেতাকে হত্যা এবং একটি শাসক জমানাকে গায়ের জোরে পরিবর্তন করা মেনে নেওয়া যায় না। কার্যত আমেরিকা-ইজরায়েলের খামেনেই হত্যার নিন্দা করেছে বেজিং।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *