‘আ মরি বাংলা ভাষা’, ভিনরাজ্যে শুটিংয়ে গিয়ে মাতৃভাষাতেই কথা বলছেন সন্দীপ্তা! ভাইরাল ভিডিও

‘আ মরি বাংলা ভাষা’, ভিনরাজ্যে শুটিংয়ে গিয়ে মাতৃভাষাতেই কথা বলছেন সন্দীপ্তা! ভাইরাল ভিডিও

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


বাংলা টেলিভিশনের গণ্ডি পেরিয়ে এই মুহূর্তে হিন্দি ধারাবাহিকেও জনপ্রিয়তা অর্জন করেছেন সন্দীপ্তা সেন। আপাতত চণ্ডীগড়েই রয়েছেন তিনি। সেখানেই চলছে তাঁর হিন্দি ধারাবাহিক ‘সম্পূর্ণা’র শুটিং। আর সেই শুটিংয়ের ফাঁকেই ভাইরাল হল অভিনেত্রীর মজার এক ভিডিও। যা ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল। শুধু তাই নয়, ওই ভিডিও দেখে মনে হতে বাধ্য, মজাচ্ছলেই বাঙালি অস্মিতায় শান দিচ্ছেন তিনি। ঠিক কী দেখা গেল ওই ভিডিওতে?

ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ির সামনের সিটে বসে রয়েছেন অভিনেত্রী। গাড়ির সামনে এক মহিলা কিছু সামগ্রী বিক্রি করতে এলে চন্ডীগড়ের মাটিতেই সোজাসাপটা বাংলা ভাষাতেই ওই বিক্রেতাকে অভিনেত্রী জিজ্ঞেস করলেন, “কেমন আছ? ভালো আছ?” এরপর তাঁর হাতের জিনিস দেখিয়ে অভিনেত্রীকে ওই মহিলা কেনার অনুরোধ করলে অভিনেত্রী বলেন, “এখন লাগবে না। এগুলো আমাদের প্রোডাকশন থেকেই দেয়।” গাড়ির পিছনের সিটে বসে সেই বাংলা কথোপকথনের ভিডিওই মুঠোফোনে বন্দি করেছেন নূর কৌর। আচমকাই তা লক্ষ্য করতে হেসে ফেটে পড়েন খোদ সন্দীপ্তা। আন্তর্জাতিক ভাষা দিবসে নেটপাড়ায় ভাইরাল হয়েছে সন্দীপ্তার ওই ভিডিও। যা দেখে বলতে হয়, ভিন্রাজ্যে শুটিংয়ে গিয়েও নিজের ভাষা, নিজের শিকড়কে এতটুকু ভুলে যাননি তিনি। যা দেখে মন বলে উঠতে চায় ‘মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা।’

আরও পড়ুন:

ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ির সামনের সিটে বসে রয়েছেন অভিনেত্রী। গাড়ির সামনে এক মহিলা কিছু সামগ্রী বিক্রি করতে এলে চন্ডীগড়ের মাটিতেই সোজাসাপটা বাংলা ভাষাতেই ওই বিক্রেতাকে অভিনেত্রী জিজ্ঞেস করলেন, “কেমন আছ? ভালো আছ?”

উল্লেখ্য, গত জুলাইয়ে টেলিপর্দায় ফিরেছেন সন্দীপ্তা। অভিনেত্রীকে দেখা যাচ্ছে খ্যাতনামা হিন্দি চ্যানেলের মেগা সিরিয়ালের মুখ্য চরিত্রে। টলিপাড়ার বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ সন্দীপ্তা। উনিশ বছর আগে ‘দুর্গা’ ধারাবাহিক দিয়ে অভিনয় কেরিয়ার শুরু। তারপর একাধিক সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু মধ্যিখানে বেশ কয়েক বছর টেলিপর্দা থেকে দূরত্ব বাড়িয়ে তিনি ব্যস্ত ছিলেন সিরিজ এবং সিনেমার কাজ নিয়ে। সেই হিন্দি মেগা ধারাবাহিকেরই শুটিং চলছে চণ্ডীগড়ে। আর তার মাঝেই ভাইরাল অভিনেত্রীর এই ভিডিও।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *