আমিষ ত্যাগ আগেই, এবার শুভ্রবসনে গলায় তুলসীর কণ্ঠীমালা, ‘বলিউড বিমুখ’ অনুষ্কা কি আধ্যাত্ম্য চর্চায় মগ্ন?

আমিষ ত্যাগ আগেই, এবার শুভ্রবসনে গলায় তুলসীর কণ্ঠীমালা, ‘বলিউড বিমুখ’ অনুষ্কা কি আধ্যাত্ম্য চর্চায় মগ্ন?

রাজ্য/STATE
Spread the love


ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’ দিয়েই দাপুটে প্রত্যাবর্তনের কথা ছিল অনুষ্কা শর্মার। তবে সেই সিনেমার ভবিষ্যৎ অন্ধকারে থাকায় ‘জিরো’ নায়িকার কামব্যাকের প্ল্যান আপাতত বিশ বাঁও জলে! দীর্ঘ আট বছর বলিউডের পর্দা থেকে দূরে অনুষ্কা। অভিনেত্রীকে পর্দায় দেখার আশায় যখন অনুরাগীদের প্রায় চাতক পাখির দশা, তখন এমন আবহেই চর্চায় তাঁর সাজপোশাক। ওয়েস্টার্ন ফ্যাশন ছেড়ে পরনে শ্বেতশুভ্র বসন। গলায় তুলসীর কণ্ঠীমালা। কপালে চন্দনের ছোট্ট তিলক…! সোমবার ‘সংস্কারি’ নায়িকার এহেন অবতারে ভক্তরা খানিক চমকেই গেলেন।

সোমবার শিবের দিন। উপরন্তু চতুর্দশীর শুভতিথি। এদিনই মুম্বই বিমানবন্দরে স্বামী বিরাট কোহলির সঙ্গে অনুষ্কা শর্মাকে সাদা সালোয়ারে দেখা গেল। তবে তারকাদম্পতিকে নিয়ে যত না চর্চা, তার থেকেও বেশি লাইমলাইটে নায়িকার গলার মালা। ভারতীয় সংস্কৃতিতে আধ্যাত্ম্য চর্চা এবং ঈশ্বরকে উৎসর্গ করে প্রকৃতির পূজারীদের এই মালা ধারণের রীতি রয়েছে। বৈষ্ণবরাও অবশ্য কণ্ঠী পরেন। সিনেপাড়ার লাইমলাইটের অন্তরালে অনুষ্কা শর্মাও কি সেপথেই হাঁটলেন? বিমানবন্দরে অভিনেত্রীর গলায় তুলসীমালা দেখে সেই কৌতূহলই জেগেছে অনুরাগীদের মনে। উল্লেখ্য, কয়েক বছর আগেই আমিষ আহার ত্যাগ করে পুরোপুরি নিরামিশাষী হয়ে গিয়েছেন অভিনেত্রী। পশুপ্রেমী হওয়ায় প্রাণীজ দ্রব্যও ছুঁয়ে দেখেন না অনুষ্কা শর্মা। এবার কি পুরোপুরি আধ্যাত্ম্য চর্চায় মনোনিবেশ করলেন? প্রশ্ন তুলেছেন অনুরাগীরা।

আরও পড়ুন:

যদিও এইপ্রথম নয়। এর আগেও তুলসী কণ্ঠীতে দেখা গিয়েছে অনুষ্কা শর্মাকে। বিরাট-অনুষ্কা যে দু’জনেই আধ্যাত্মিক, সেটা বছরখানেক ধরে তাঁদের ভজন-কীর্তন শোনা এবং মুহুর্মুহু প্রেমানন্দ মহারাজের আশ্রমে ঢুঁ মারার ঘটনাই বলে দেয়। সেই মহারাজের আশ্রমেই একবার তারকাদম্পতি বিরুষ্কার গলায় তুলসীমালা দেখা গিয়েছিল। যদিও সেসময় বিষয়টি নিয়ে সেভাবে চর্চা হয়নি, তবে এবার বিমানবন্দরে অভিনেত্রীর তুলসী কণ্ঠী দেখে শোরগোল! কারণ সেলেবপাড়ার ব্যক্তিত্বদের ‘এয়ারপোর্ট লুক’ বরাবরই পাপারাজ্জিদের আতসকাচে থাকে। তাই তারকারাও তটস্থ থাকেন পোশাক-আসাক নিয়ে। কিন্তু অনুষ্কার সেদিকে ভ্রুক্ষেপ নেই! অবলীলাক্রমে সাদামাটা লুকে বিরাটের সঙ্গে বিমানবন্দরে উপস্থিত হন তিনি। আর সেই প্রেক্ষিতেই ছবিশিকারীদের সুবাদে চর্চায় তাঁর তুলসী কণ্ঠী।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *