রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবার পশ্চিমবঙ্গবাসীর প্রতি মুক্তচিঠি লিখলেন বাংলার সদ্য প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাংলার প্রতি তাঁর ভালোবাসার কথা জানিয়ে খোলা চিঠি লিখেছেন। বাংলা উচ্চতার শিখরে পৌঁছক এই কামনা করেছেন তিনি। ‘দ্বিতীয় বাড়ি’ বঙ্গবাসীর মঙ্গলকামনা করেছেন দেবী দুর্গার কাছে। তিনি লেখেন, ‘মা দুর্গা আমার প্রিয় মানুষের সকলকে রক্ষা করুন।’
চিঠির শুরুতে বঙ্গবাসীকে ভাই ও বোন বলে সম্বোধন করেছেন সিভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গবাসীর থেকে সমর্থন অফুরান ভালোবাসা পেয়েছেন তা স্মরণ করে লেখেন, ‘আপনারা যে সমর্থন, স্নেহ ও সম্মান আমাকে দিয়েছেন, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।’ বাংলা নিয়ে মহাত্মা গান্ধীর করা উক্তি কথাও লিখেছেন বিদায়ী রাজ্যপাল। তিনি লেখেন, ‘অনেক দশক আগে মহাত্মা গান্ধী বলেছিলেন—“আমি বাংলা ছেড়ে যেতে পারছি না, আর বাংলা আমাকে ছেড়ে যেতে দেবে না।” আজ আমি সেই একই অনুভূতি ভাগ করে নিচ্ছি।’
আরও পড়ুন:
তারিখ : ১১ মার্চ ২০২৬
পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশে উন্মুক্ত পত্র
আমার প্রিয় বঙ্গবাসী ভাই ও বোনেরা,
লোক ভবন, কলকাতায় আমার দায়িত্বের অধ্যায় শেষের পথে এসে পৌঁছেছে। এই মুহূর্তে আমি আবারও আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই—আপনারা যে সমর্থন, স্নেহ ও সম্মান আমাকে দিয়েছেন,…
— Lok Bhavan, Kolkata, Social Media (@BengalGovernor) March 11, 2026
রাজ্যপাল থাকাকালীন বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে যাওয়ার অভিজ্ঞতার কথা লিখেছেন তিনি। রাজ্যপাল লেখেন, ‘বন্ধুগণ, গত তিন বছরে আমি এই রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সুযোগ পেয়েছি। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছি। আমি গ্রামবাসীদের খড়ের ছাউনি দেওয়া ঘরে বসে তাঁদের সঙ্গে আহার করেছি। তরুণ শিক্ষার্থীদের সঙ্গে পড়াশোনা করেছি। জ্ঞানী ও প্রাজ্ঞ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছি।’
তাঁর চিঠিকে বোস আরও লিখেছেন,বাংলার মাটিতে কালে কালে বহু মনীষী জন্মেছেন। যাঁরা সমগ্র দেশকে পথ দেখিয়েছেন। তাঁর বিশ্বাস বাংলা আগামী দিনে আরও উচ্চতায় পৌঁছবে। তিনি লেখেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—পশ্চিমবঙ্গের আমার ভাই ও বোনেরা আগামী দিনে আরও মহান উচ্চতায় পৌঁছবেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী সেই পথচলায় বিনম্রভাবে অবদান রেখে যাব। আগামী দিনে বঙ্গভূমি আরও গৌরবের শিখরে পৌঁছাক—এই আমার আন্তরিক প্রার্থনা। সকলের জীবনে আসুক সমৃদ্ধি, শান্তি ও সুস্বাস্থ্য। মা দুর্গা আমার প্রিয় মানুষের সকলকে রক্ষা করুন।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
