আফগান যুদ্ধে ইসলামাবাদকে সমর্থন ট্রাম্পের! দিল্লির উদ্বেগ বাড়িয়ে বললেন, ‘পাকিস্তানের সঙ্গে জমে ভালো’

আফগান যুদ্ধে ইসলামাবাদকে সমর্থন ট্রাম্পের! দিল্লির উদ্বেগ বাড়িয়ে বললেন, ‘পাকিস্তানের সঙ্গে জমে ভালো’

স্বাস্থ্য/HEALTH
Spread the love


ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে পাক-আফগান যুদ্ধ। রক্তক্ষয়ী এই সংঘাত নিয়ে এবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কার্যত জানিয়ে দিলেন, আফগান যুদ্ধে ‘বন্ধু’ ইসলামাবাদকেই সমর্থন করছে আমেরিকা। পাশাপাশি, ভারতের উদ্বেগ বাড়িয়ে তিনি বলেন, “পাকিস্তানের সঙ্গে জমে ভালো।”

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “এই যুদ্ধে আমি হস্তক্ষেপ করব। কিন্তু পাকিস্তানের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তাদের প্রধানমন্ত্রী একজন মহান নেতা। তাদের সেনা সর্বাধিনায়কও মহান। দু’জনকে আমি সত্যিই অনেক সম্মান করি। পাকিস্তান ভালো কাজ করছে।” ট্রাম্পের পাশাপাশি মার্কিন বিদেশ দপ্তরও পাকিস্তানকে সমর্থন জানিয়েছে। আমেরিকার বিদেশ দপ্তরের এক মুখপাত্র বলেন, “তালিবানের হামলার বিরুদ্ধে পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে ওয়াশিংটন সমর্থন করে। তালিবান সন্ত্রাসবাদ-বিরোধী নীতির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারা তা রক্ষা করতে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে। হিংসার দ্বারা গোটা অঞ্চলটিকে অস্থিতিশীল হয়ে উঠেছে। সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি জঙ্গি কার্যকলাপ চালিয়ে য়াওয়ার জন্য আফগান ভূখণ্ডকে ব্যবহার করছে।” কূটনৈতিক মহলের একাংশের মতে, তালিবানকে এতদিন নির্মূল করতে পারেনি আমেরিকা। তাই এই সুযোগে পাকিস্তানকে সমর্থন করে লাভের গুড় খাওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন।  

আরও পড়ুন:

গত রবিবার পকিস্তানি হামলার পালটা দিতে বৃহস্পতিবার রাতে পাক সীমান্ত পেরিয়ে আক্রমণ করেছে আফগান ফৌজ। পাকিস্তানের অন্তত ১২টি পোস্ট আফগানিস্তানের দখলে এসেছে বলেও দাবি তালিবান প্রশাসনের। মৃত্যু হয়েছে পাকিস্তানের ৫৫ জন সেনা জওয়ান। সেই হামলার পালটা শুক্রবার আফগানিস্তানের একাধিক এলাকায় আক্রমণ করেছে পাকিস্তান। দুপক্ষেই সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে।

পাকিস্তানের জানিয়েছে, কান্দাহারের উপর দিয়ে বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলি ক্রমাগত টহল দিচ্ছে। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ ঘোষণা করেছেন, ধৈর্যের বাঁধ ভেঙেছে। এবার সরাসরি যুদ্ধ হবে। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের দাবি, পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুল, দক্ষিণে কান্দাহার এবং দক্ষিণ-পূর্বে পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে, পাকিস্তানের দাবি, সীমান্ত পেরিয়ে এসে চালানো হামলার জবাবে এই হামলা চালিয়েছে পাকিস্তান। এহেন পরিস্থিতির মাঝেই আবার ইসলামাবাদের বিরুদ্ধে তালিবান নিজেদের ‘সুইসাইড স্কোয়াড’কেও সক্রিয় করেছে বলে খবর।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *