অরিজিতের পথেই শ্রেয়া ঘোষাল? প্লেব্যাক নিয়ে বড় সিদ্ধান্ত শিল্পীর

অরিজিতের পথেই শ্রেয়া ঘোষাল? প্লেব্যাক নিয়ে বড় সিদ্ধান্ত শিল্পীর

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সদ্যই প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন অরিজিৎ সিং। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর নতুন গান। তারই মাঝে প্লেব্যাক নিয়ে বড় সিদ্ধান্ত শ্রেয়া ঘোষালের। ‘রাউঞ্চি’ গান নিয়ে বিতর্কে মুখ খুলেছেন তিনি। দিয়েছেন সমালোচনার জবাবও।

গত বছর এক সাক্ষাৎকারে শ্রেয়া দাবি করেন, কিছু কিছু গানে নারীদের ভোগ্যপণ্য হিসাবে তুলে ধরা হয়। তিনি বলেন, অনেক সময় ছোটরা না বুঝে কিছু গান গায়। ওই গানগুলির শব্দচয়ন শুনলে তাঁর অস্বস্তি লাগে। অবশ্য এমন ধরনের গানও শ্রেয়াকে নানা কনসার্টে গাইতে শোনা যায় বলেই রেডিট ব্যবহারকারী অনেকের দাবি। কেউ কেউ শ্রেয়ার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলেন। লাগাতার কটাক্ষের শিকার হন শিল্পী।

আরও পড়ুন:

সম্প্রতি রাজ শামানির পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে সমালোচনার জবাব দেন শ্রেয়া। নিজের অবস্থান স্পষ্ট করেন। বলেন, ‘চিকনি চামেলি’র মতো গান আর ভুলেও তিনি রেকর্ড করবেন না। তাঁর দাবি, এই গান গেয়েছেন ভাবলেই লজ্জা হয়। গান বাছাইয়ের ক্ষেত্রে আরও সচেতনতা জরুরি বলেও দাবি শ্রেয়ার। আত্মপক্ষ সমর্থনে শ্রেয়া আরও বলেন, ‘চিকনি চামেলি’ গানটির নাকি গভীর অর্থ পুরোপুরি বুঝতে পারেননি। সেই সময় তাঁর বয়স ও অভিজ্ঞতাও অনেক কম। তাই এমন গান গেয়ে ফেলেছেন। তবে বর্তমানে বয়স, অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে দৃষ্টিভঙ্গি বদলেছে তাই আর এমন গান ভুলেও গাইবেন না শ্রেয়া। তিনি আরও দাবি করেন, ‘চিকনি চামেলি’র পরেও নারীদের অসম্মানজনক নানা গান গাওয়ার প্রস্তাব পান। সুরকার বন্ধুও নাকি অশালীন গানের প্রস্তাব দিয়েছিলেন। সেসব গান তিনি সাফ নাকচ করে দেন। বর্তমানে আমাল মালিকের সঙ্গে ‘ইয়াহিন গুজার দুঁ’ গানে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া। মিউজিক ভিডিওতে ফারহানা ভাটকেও দেখা গিয়েছে। ‘দ্য আনস্টপেবল ওয়ার্ল্ড ট্যুরে’র কথাও ঘোষণা করেছেন শিল্পী। ভারত, আমেরিকা, আবু ধাবিতেও রয়েছে অনুষ্ঠানের ভাবনা। তবে দিনক্ষণ এখনও স্থির হয়নি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *