শিগগিরি আমেরিকানরা ভেনিজুয়েলা যেতে পারবেন। এর আগেই তিনি সেদেশের প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজকে জানিয়ে দিয়েছিলেন বৃহস্পতিবারের মধ্যেই দেশটির আকাশপথ পুনরায় খুলে দেওয়া হবে। সব ঠিক থাকলে সেটা এবার হয়ে যাওয়ার কথা।
এর আগে গত নভেম্বরে আমেরিকা জানিয়ে দেয় ভেনেজুয়েলা ও তার আশপাশের আকাশপথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। ট্রাম্প সোশাল মিডিয়ায় এই কথা জানিয়ে লেখেন, ‘সব এয়ারলাইনস, পাইলট, মাদক এবং মানব পাচারকারীদের প্রতি আহ্বান- অনুগ্রহ করে ভেনেজুয়েলার উপর এবং আশপাশের আকাশপথকে পুরোপুরিই বন্ধ বলে বিবেচনা করুন।’ জ্বালানি তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার উপরে চাপ বাড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প।
এর আগে গত নভেম্বরে আমেরিকা জানিয়ে দেয় ভেনেজুয়েলা ও তার আশপাশের আকাশপথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন তেল বিক্রি থেকে শুরু করে বিদেশনীতি-কারাকাসের যাবতীয় কার্যকলাপ বকলমে নিয়ন্ত্রণ করছে ওয়াশিংটনই।
এরপর নতুন বছরের শুরুতেই, গত ৩ জানুয়ারি গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালায় মার্কিন সেনা। মাত্র আধ ঘণ্টার অপারেশনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করা হয়। ভেনেজুয়েলা থেকে মাদুরোকে নিয়ে এসে বন্দি করা হয়েছে মার্কিন জেলে। ভেনেজুয়েলার পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডেলসি রডরিগেজ। কিন্তু তেল বিক্রি থেকে শুরু করে বিদেশনীতি-কারাকাসের যাবতীয় কার্যকলাপ বকলমে নিয়ন্ত্রণ করছে ওয়াশিংটনই।
