অপরাজিত থেকে বিশ্বকাপের সুপার এইটে ভারত, লড়ে বিদায় নিল নেদারল্যান্ডস

অপরাজিত থেকে বিশ্বকাপের সুপার এইটে ভারত, লড়ে বিদায় নিল নেদারল্যান্ডস

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


ভারত: ১৯৩/৬ (শিবম ৬৬, হার্দিক ৩০, লোগান ৩/৫৬)
নেদারল্যান্ডস: ১৭৬/৭ (বাস ৩৩, বরুণ ৩/১৪) 
১৭ রানে জয়ী ভারত 

ম্যাচটা ছিল নিয়মরক্ষার। কিন্তু ক্রিকেটদুনিয়ার অপেক্ষাকৃত দুর্বল দেশ নেদারল্যান্ডস সেয়ানে সেয়ানে টক্কর দিল ভারতের সঙ্গে। সুপার এইটের আগে হাসতে হাসতে ম্যাচ জেতা হল না সূর্যকুমার যাদবদের। এদিনের জয়ের ব্যবধান পাকিস্তান ম্যাচের থেকেও অনেক কম। তবে টি-২০ বিশ্বকাপে অপরাজিত থাকার তকমা এখনও সেঁটে রয়েছে ভারতে নামের পাশে। ২০২৪ বিশ্বকাপে একটাও ম্যাচ হারেনি মেন ইন ব্লু। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বেও ছুটেছে ভারতের অশ্বমেধের ঘোড়া।

আরও পড়ুন:

বুধবার সন্ধেয় ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ শুরুর আগেই সুপার এইটের আট দল নিশ্চিত হয়ে গিয়েছে। স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। কিন্তু ছিটকে গেলেও বিশ্বকাপের শেষ ম্যাচটা স্মরণীয় করে রাখতে সবরকম চেষ্টা চালিয়ে গেল ডাচ ব্রিগেড। এদিন সূর্যর টস ভাগ্য প্রসন্ন ছিল। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক। অভিষেক শর্মার খারাপ ফর্ম অব্যাহত। এদিনও তিনি ফিরলেন শূন্য রানে। প্রথম তিন ম্যাচে ঝড় তোলা ঈশান কিষানও এদিন ব্যর্থ। দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফেরান ভারতীয় বংশোদ্ভূত ডাচ বোলার আরিয়ান দত্ত।

তিলক বর্মা, সূর্যদের ইনিংসও এদিন আহামরি কিছু ছিল না। বরং ১৪তম ওভারে মাত্র ১১০ রানে চার উইকেট খুইয়ে বেশ চাপেই ছিল ভারত। দলের রক্ষাকর্তা হয়ে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাজির হলেন শিবম দুবে। ৩১ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংসে প্রাণ ফিরল ভারতীয় ব্যাটিং লাইন আপে। ঝড় তোলার চেষ্টা করলেন হার্দিক পাণ্ডিয়াও (৩০)। কিন্তু ‘দুর্বল’ দলের বিরুদ্ধে ২০০ রানের টার্গেট খাড়া করতে পারেনি ভারত।

জয়ের জন্য ১৯৪ রানের লক্ষ্য ছিল ডাচদের সামনে। খানিকটা ধীরে চলো নীতিতে ইনিংস শুরু করেন মাইকেল লেভিট এবং ম্যাক্স ও’ডিড। কিন্তু একাই উইকেটে টিকে থেকে ইনিংস গড়ার মতো কেউ ছিল না ডাচ ব্রিগেডে। মূলত বরুণ চক্রবর্তীর ঘূর্ণির কাছেই পরাস্ত হল নেদারল্যান্ডস। তিন ওভারে মাত্র ১৪ রান দিয়ে তিন উইকেট তুলে নেন তিনি। ওয়াশিংটন সুন্দর দাগ কাটতে পারেননি। অভিষেক শর্মার পার্টটাইম স্পিনেও আজ ভরসা মেলেনি। ভারতের ফিল্ডিং নিয়েও রয়েছে প্রশ্ন। অন্যদিকে, শেষ ওভার পর্যন্ত ব্যাট করে হারের ব্যবধান অনেকখানি কমিয়ে ফেলল ডাচরা। বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেলেও বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে এই লড়াই বড় প্রাপ্তি হয়ে থাকবে স্কট এডওয়ার্ডসদের কাছে। মাত্র ১৭ রানে হেরে এবারের মতো বিশ্বকাপ শেষ করল নেদারল্যান্ডস। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *