‘অনুপ্রবেশকারীদের জন্য কি লাল কার্পেট পাতব?’ রোহিঙ্গা ইস্যুতে কড়া সুর সুপ্রিম কোর্টের

‘অনুপ্রবেশকারীদের জন্য কি লাল কার্পেট পাতব?’ রোহিঙ্গা ইস্যুতে কড়া সুর সুপ্রিম কোর্টের

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “অনুপ্রবেশকারীদের জন্য কি আমাদের রেড কার্পেট বিছিয়ে দেওয়া উচিত?” ভারতে থাকা রোহিঙ্গাদের নিয়ে এক মামলায় কড়া সুরে এমনই প্রশ্ন তুলল দেশের সর্বোচ্চ আদালত। স্পষ্ট ভাষায় সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হল রোহিঙ্গাদের আইনি মর্যাদা নির্ধারণ না করে তাঁদের অধিকার নিয়ে কোনও আলোচনা করা যাবে না। একইসঙ্গে আদালত প্রশ্ন তুলেছে, “ভারত সরকার কি কখনও রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে ঘোষণা করেছে?”

জেলবন্দি রোহিঙ্গা উদ্বাস্তুরা উধাও হয়ে যাচ্ছে। তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনই অভিযোগ তুলে সম্প্রতি সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল মামলা। আবেদনকারী পক্ষের দাবি ছিল, রোহিঙ্গাদের যদি ভারত থেকে বের করে দিতে হয় তবে তা আইন অনুযায়ী হওয়া উচিত। আবেদনে অভিযোগ জানানো হয়, গত মে মাসে দিল্লি পুলিশ কিছু রোহিঙ্গাকে আটক করেছিল। তারপর থেকে আর তাঁদের কোনও খোঁজ নেই। মঙ্গলবার সেই মামলার শুনানি চলছিল প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *