অগ্নিগর্ভ দুবাই থেকে কলকাতায় ফিরলেন শুভশ্রী, স্ত্রী-ছেলেকে জাপটে ধরলেন রাজ, খুশি ইয়ালিনিও

অগ্নিগর্ভ দুবাই থেকে কলকাতায় ফিরলেন শুভশ্রী, স্ত্রী-ছেলেকে জাপটে ধরলেন রাজ, খুশি ইয়ালিনিও

স্বাস্থ্য/HEALTH
Spread the love


শুক্রবার বিকেলে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল টলিপাড়ার চক্রবর্তী পরিবার। যুদ্ধজিগিরের আবহে ছেলে ইউভানকে নিয়ে দিন কয়েক ছুটি কাটাতে গিয়ে দুবাইয়ে আটকে পড়েছিলেন অভিনেত্রী। মধ্যপ্রাচ্যে এহেন যুদ্ধ পরিস্থিতিতে বিমান চলাচল ব্যাহত হয়েছিল। ফলত, নির্দিষ্ট সময়ে দেশে ফেরা সম্ভব হয়নি তাঁদের। তবে শুক্রবার ভায়া মুম্বই হয়ে ছেলেকে নিয়ে কলকাতায় ফিরলেন ‘সুপারমম’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন:

এদিন কলকাতা বিমানবন্দরে স্ত্রী-সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন রাজ চক্রবর্তী। সঙ্গে ছিল পরিবারের সবথেকে খুদে সদস্য ইয়ালিনিও। সেখানেই মাকে পেয়ে আনন্দে আত্মহারা রাজকন্যে। বাবার কোল থেকে একলাফে মায়ের কোলে ইয়ালিনি। অন্যদিকে স্ত্রী শুভশ্রীকে দেখে আনন্দে জাপটে ধরলেন রাজ চক্রবর্তীও। এতদিন বাদে মাকে পেয়ে রাজকন্যের মুখে অনাবিল হাসি। বিমানবন্দরে সেসব মিষ্টি মুহূর্তই ক্যামেরাবন্দি হল।

আরও পড়ুন:

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *