শুভমানের ক্লাসে পিচাই, শেখালেন পুল শটের কৌশল, পাঠ পেয়ে কী বললেন গুগল সিইও?

শুভমানের ক্লাসে পিচাই, শেখালেন পুল শটের কৌশল, পাঠ পেয়ে কী বললেন গুগল সিইও?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াড থেকে শুভমান গিল যে বাদ পড়বেন, তা হয়তো অনেকেই ঘুণাক্ষরে কল্পনা করতে পারেনি। বাদ পড়ে রনজিতে খেলেছিলেন। সেখানে সাফল্য আসেনি। যদিও ২৬ বছরের ক্রিকেটারের কাছে সেসব এখন অতীত। আপাতত তিনি ক্রিকেট থেকে কিছুটা দূরে। সেই গিল এখন গুগল সিইও সুন্দর পিচাইকে রীতিমতো ক্রিকেটের ‘তালিম’ দিলেন।

গুরুগ্রামে গুগলের অফিসে গিয়েছিলেন গিল। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত ছিলেন সুন্দর পিচাই। টিম ইন্ডিয়ার ওয়ানডে ও টেস্ট অধিনায়কের কাছে তিনি জানতে চান, কীভাবে পুল শট মারতে হয়? এমন প্রশ্নের পর চুপ করে বসে থাকেননি গিল। মঞ্চে একটি ব্যাট নিয়ে প্রশিক্ষকের ভূমিকায় পাওয়া যায় তাঁকে। পিচাইয়ের হাতেও ব্যাট ছিল। তিনিও গিলকে অনুকরণ করার চেষ্টা করেন। 

আরও পড়ুন:

এই সময় শুভমান বলেন, “পুল মারতে গেলে হাত প্রসারিত করতে হবে। তবেই ব্যাটে বলে হবে। নিয়ন্ত্রণ বজায় থাকবে। যদি শট খেলতে দেরি হয়ে যায়, তাহলে হাতে বেশি সময় থাকবে না। সেই সময় আবার হাত পুরোপুরি খোলা যাবে না। তখন কবজি ও পিঠের অংশ দিয়ে শটে পাওয়ার আনতে হবে।” চাপের মুখে বেশিরভাগ ব্যাটারই যে এভাবে পুল শট মারেন, তা পিচাইকে বুঝিয়ে দেন গিল।

শুভমানের সঙ্গে দেখা করে খুশি গুগল-কর্তা। আইআইটি খড়গপুরের প্রাক্তন ছাত্র সুন্দর পিচাই কর্মসূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকলেও ভারতীয় ক্রিকেটের খবর রাখেন। ক্রিকেটের প্রতি তাঁর অনুরাগ সকলের জানা। গত আইপিএলের সময় ওয়াশিংটন সুন্দরকে গুজরাটের প্রথম একাদশে সুযোগ দিতে হবে বলে নানান মন্তব্য করে শিরোনামে ছিলেন পিচাই। সেই তিনি গিলের সঙ্গে দেখা হওয়ার পর ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘বিশ্বের যেখানেই যাই না কেন, গুগলারদের (গুগল কর্মী) সঙ্গে সময় কাটাতে আমার ভালো লাগে। আরও বেশি ভালো লাগে যখন শুভমান গিল থাকে। এই সুযোগ করে দেওয়ার জন্য গুগল ইন্ডিয়াকে ধন্যবাদ।’ উল্লেখ্য যে, টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার পর আইপিএলে ঘুরে দাঁড়াতে মরিয়া শুভমান। তিনি গুজরাট টাইটানসের নেতৃত্বে রয়েছেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *