ভারত-মার্কিন অন্তবর্তী বাণিজ্য চুক্তি স্বাক্ষর কবে? মুখ খুলল মোদি সরকার

ভারত-মার্কিন অন্তবর্তী বাণিজ্য চুক্তি স্বাক্ষর কবে? মুখ খুলল মোদি সরকার

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


ভারত-আমেরিকার অন্তবর্তী বাণিজ্য চুক্তি কবে স্বাক্ষর হবে? দেশের অন্দরে তো বটেই, আন্তর্জাতিক স্তরেও প্রশ্নটি ঘোরপাক খাচ্ছে। এবার বিষয়টি নিয়ে মুখ নরেন্দ্র মোদির সরকার। শুক্রবার কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীষূষ গোয়েল জানিয়ে দিলেন, আগামী মার্চেই দু’দেশের বাণিজ্যচুক্তি স্বাক্ষর হতে চলেছে। শুধু তা-ই নয়, সব ঠিকঠাক থাকলে এপ্রিল থেকে তা কার্যকর হবে।

দীর্ঘ দরকষাকষি এবং স্নায়ুযুদ্ধের পর বাণিজ্যচুক্তিতে ভারত-আমেরিকার সমঝোতা হয়েছে। বিষয়টি নিয়ে প্রথম ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ঘোষণার পর অন্তর্বর্তী সমঝোতা নিয়ে যৌথ বিবৃতি দিয়েছে দুই দেশ। তার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছে বাণিজ্যমন্ত্রী জানান, ভারতীয় পণ্যে শুল্কের হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করেছে আমেরিকা। পাশাপাশি, রুশ তেল কেনার জন্য ভারতের পণ্যে যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছিলেন ট্রাম্প, তা-ও প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছিলেন পীযূষ।

আরও পড়ুন:

বলে রাখা ভালো, ব্রিটেন এবং ওমানের সঙ্গে ভারতের যে মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছিল, তা এপ্রিলে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, যখন নিউজিল্যান্ডের সঙ্গে চুক্তিটি সেপ্টেম্বর মাসে কার্যকর হতে পারে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *