চলতি মাসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা হওয়ার কথা। এখান থেকেই তিনি বিধানসভা ভোটের প্রচারের সুর চড়াবেন সপ্তমে। কথা ছিল, ১৫ মার্চ ব্রিগেডে মোদি সভা করবেন। কিন্তু সভার সপ্তাহখানেক আগে জানা গেল, দিন পরিবর্তন হচ্ছে। ১৫ নয়, ১৪ মার্চ ব্রিগেডে মোদির সভা। দিনক্ষণ নিশ্চিত করেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। জানা যাচ্ছে, ১৩ তারিখ রাতেই কলকাতায় পা রাখবেন প্রধানমন্ত্রী। ১৪ তারিখ, শনিবার ব্রিগেডে জনসভা থেকে বিধানসভা ভোটের হাইভোল্টেজ প্রচার কর্মসূচি সেরে ওইদিনই দিল্লি ফিরে যাবেন।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
সর্বশেষ খবর
