‘বোমা মেরে উড়িয়ে দিন পাক ক্রিকেট বোর্ড’, বিশ্বকাপ হেরে ইরানের কাছে আর্জি কন্টেন্ট ক্রিয়েটারের!

‘বোমা মেরে উড়িয়ে দিন পাক ক্রিকেট বোর্ড’, বিশ্বকাপ হেরে ইরানের কাছে আর্জি কন্টেন্ট ক্রিয়েটারের!

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


বিশ্বকাপের সুপার এইটে উঠলেও শেষমেশ সেমিফাইনালে উঠতে পারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপজুড়ে হতশ্রী পারফরম্যান্সের পর নিজেদের দেশেই চূড়ান্ত সমালোচনার মুখে পড়ে সলমন আঘা, বাবর আজমরা। কটাক্ষের মুখে পড়তে হয় পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে। বিশ্বকাপ প্রায় শেষ লগ্নে পৌঁছে গেলেও পিসিবি’কে নিয়ে রাগ কমেনি পাকিস্তানি সমর্থকদের। এবার এক পাক কন্টেন্ট ক্রিয়েটারের ইরানের কাছে আর্জি, বোমা মেরে উড়িয়ে দিন পাক ক্রিকেট বোর্ড। তবে টুইস্ট এখানে নয়। পিসিবি’কে তিনি ব্যঙ্গ করে ‘লাহোরে অবস্থিত মার্কিন ঘাঁটি’ বলে খোঁচা মারেন। কিন্তু কেন এমন বললেন তিনি?

আরও পড়ুন:

একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দানিয়াল শওকত নামে এক কন্টেন্ট ক্রিয়েটার। সেখানে তিনি বলছেন, “পাকিস্তানেও একটি আমেরিকান ঘাঁটি রয়েছে। আমি ইরানকে বলতে চাই, সেখানে বোমা মারুক ইরান।” সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি ছবিও দিয়েছেন। সুতরাং বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, মজা করে আমেরিকান ঘাঁটির সঙ্গে তুলনা করেছেন পিসিবি’র সদর দপ্তরের। যা লাহোরে অবস্থিত। গাদ্দাফি স্টেডিয়াম কমপ্লেক্সের কার্যালয় থেকে পাক বোর্ডের সমস্ত প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়।

এখানেই শেষ নয়। মজা করে তিনি বলতে থাকেন, “এটা খুবই বিপজ্জনক ঘাঁটি। সেখানে দু-একটা বোমা ফেলে আমাদের উপকার করো। ওরা সত্যিই আমাদের খুব কষ্ট দিয়েছে।” সেই ভিডিওর ক্যাপশন ছিল, ‘পাকিস্তানে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের এই গোপন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে দেখো ইরান।’ অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, আমেরিকা ইরানের প্রধান শত্রু। তাই শত্রু মনে করে পিসিবি দপ্তরে বোমা ফেলুক ইরান। 

আরও পড়ুন:

তাঁর এই ক্লিপ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কেউ কেউ এই পোস্টে রসবোধ খুঁজে পেলেও অনেকেই দানিয়ালের মন্তব্যের তুমুল সমালোচনা করেন। অবস্থা বেগতিক বুঝে তিনি সাফাই দেন, “এটা নিছক মজা করার জন্য। আমি আমার দলকে ভালোবাসি। শেষ দিন পর্যন্ত তাদের সমর্থন করব। তবে গত কয়েক বছরের তাদের পারফরম্যান্সে হতাশ। দয়া করে একে রসিকতা হিসাবে নিন।” উল্লেখ্য, শনিবার তেহরানে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল ও আমেরিকা। থেমে থাকেনি ইরানও। দুবাই, আবু ধাবি-সহ একাধিক জায়গায় বড়সড় হামলা চালায় তারা। যার জেরে অশান্ত পরিস্থিতি গোটা মধ্যপ্রাচ্য।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *