পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার চেষ্টা নাবালিকার। হাসপাতালে নিয়ে যেতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। নাবালিকা চার মাসের অন্তঃসত্ত্বা পরিবারকে জানায় চিকিৎসকরা। তারপরই এক তরুণের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পরিবারের। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকায়। সেই রাতে এক নাবালিকাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তখন প্রাথমিকভাবে জানা যায়, মায়ের সঙ্গে অশান্তির জেরে ইঁদুর মারার বিষ খেয়েছিল ওই নাবালিকা। তাঁকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শুরু হয় চিকিৎসা। তারপরই ৬ ফেব্রুয়ারি পরিবার জানতে পারে, নাবালিকার চার মাসের অন্তঃসত্ত্বা।
সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকায়। এক নাবালিকাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তখন প্রাথমিকভাবে জানা যায়, মায়ের সঙ্গে অশান্তির জেরে ইদুর মারার বিষ খেয়েছিল ওই নাবালিকা।
এরপরই গোটা বিষয়টি নাবালিকার কাছে জানতে চাওয়া হয়। নাবালিকা জানায়, তাকে এক যুবক ধর্ষণ করেছে। অভিযোগ জেনে পরিবার অশোকনগর থানার দ্বারস্থ হয়। তারপরই তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ। সোমবার রাতেই গ্রেপ্তার করা হয় বছর উনিশের তপু পারুই নামে এক যুবককে। মঙ্গলবার অভিযুক্তকে বারাসত আদালতে পেশ করা হয়। বিচারক ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ।
