পেয়িং গেস্টের নামে জালিয়াতি! ওড়িশা থেকে কলকাতা পুলিশের জালে কলেজছাত্র

পেয়িং গেস্টের নামে জালিয়াতি! ওড়িশা থেকে কলকাতা পুলিশের জালে কলেজছাত্র

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


ভুয়ো ওয়েবসাইটে পেয়িং গেস্টের জন‌্য থাকার জায়গার ব‌্যবস্থা করার নাম করে সাইবার জালিয়াতি। কলকাতার এক যুবকের কাছ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় সাইবার জালিয়াত। এই ঘটনায় ওড়িশার ভুবনেশ্বর থেকে এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করলেন লালবাজারের গোয়েন্দারা।

পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম রাকেশ প্রধান। অভিযোগকারী যুবক নেটে পেয়িং গেস্ট হিসাবে থাকার জন‌্য খোঁজখবর করেন। তখনই একটি ওয়েবসাইট তাঁর চোখে পড়ে। ওই ওয়েবসাইট ঘাঁটার পর তাঁকে নেট-এই শহরের বেশ কিছু জায়গায় বাড়ি দেখানো হয়, যেখানে তিনি পেয়িং গেস্ট হিসাবে থাকতে পারেন। একটি জায়গা তাঁর পছন্দ হয়। তাঁকে জানানো হয়, অনলাইনে আগাম ৩০ হাজার টাকা দিলেই তিনি থাকতে পারবেন সেখানে।

আরও পড়ুন:

তিনি রাজি হয়ে যান। ওয়েবসাইটে দেওয়া একটি ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টে ৩০ হাজার টাকা দেওয়ার পর ওই ওয়েবসাইটের পক্ষ থেকে আর কিছু জানানো হয় না। সেখানে দেওয়া মোবাইলেও কারও সঙ্গে যোগাযোগ করতে না পেরে লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। গোয়েন্দারা ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টের মাধ‌্যমে তদন্ত করে ওই কলেজ ছাত্রর সন্ধান পান। ভুবনেশ্বর থেকে তাকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে আসা হয়। তার ভূমিকা জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশকর্তাদের দাবি, দিন দিন বাড়ছে প্রতারণার ঘটনা। ঠিক যেমন সম্প্রতি সরশুনার অভিজাত বহুতল আবাসন থেকে দু’কোটির সোনা ও সাড়ে ২৬ লাখ টাকা নগদ লুঠে বিসিএ ছাত্র হর্ষবর্ধন সাউকে গ্রেপ্তার করেছেন লালবাজারের গোয়েন্দারা। সহজে কোটিপতি হওয়ার শখ। বিলাসবহুল গাড়ি আর ফ্ল্যাট কেনার ইচ্ছা। কলেজে ভর্তি হলেও ক্লাস করত না বিসিএ ছাত্র হর্ষবর্ধন সাউ। শখ পূরণ করতে ক্রাইম থ্রিলার দেখেই নাকি লুটের প্ল্যান করেছিল গুণধর। এদিকে, ভুয়ো ওয়েবসাইটে পেয়িং গেস্টের জন‌্য থাকার জায়গার ব‌্যবস্থা করার নাম করে সাইবার জালিয়াতির ঘটনাতেও গ্রেপ্তার কলেজছাত্র।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *