পরস্ত্রীর সঙ্গে প্রেমদিবসে রাত্রিবাস! আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন পুলিশকর্মী, তারপর…

পরস্ত্রীর সঙ্গে প্রেমদিবসে রাত্রিবাস! আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন পুলিশকর্মী, তারপর…

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বিশেষ পরিকল্পনা ছিল। ভালোবাসার দিনটি মধুময় করতে চেয়েছিলেন। কিন্তু বিধি বাম! পরকীয়া সম্পর্কে প্রেমিকার বাড়িতে রাত কাটাতে গিয়ে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা পড়লেন খোদ পুলিশকর্মী! ঠাঁই হয়েছে সোজা শ্রীঘরে। এখন তাঁর চাকরিটা যায় যায় অবস্থা। বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকার ঘটনা। শনিবার গভীর রাতে প্রতিবেশী এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায় পুলিশকর্মীকে। আটক করা হয়েছে ওই মহিলাকেও।

আরও পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, ধৃত এএসআই কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গত ৪-৫ মাস ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। জেলা পুলিশের পক্ষ থেকে একাধিকবার নোটিস দেওয়া হলেও তিনি কাজে যোগ দেননি। এই ঘটনায় তাঁকে নিয়ে সন্দেহ তৈরি হয়েইছিল। এবার তাঁর কীর্তি হাতেনাতে ধরা পড়ল। এলাকাবাসীর দাবি, ঘটনার রাতে পাড়ার এক প্রবাসী ভদ্রলোকের বাড়িতে ঢুকতে দেখা যায় পুলিশকর্মীকে। বাড়ির মালিক সৌদি আরবের প্রবাসী। এখানে দুই সন্তানকে নিয়ে একাই থাকেন স্ত্রী। স্থানীয়দের সন্দেহ আরও বাড়তে থাকে। রাত দেড়টা নাগাদ তাঁরাও এএসআইকে অনুসরণ করে ওই বাড়িতে যান। তাঁকে এবং প্রবাসীর স্ত্রীকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। খবর পেয়ে থানার পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।

এলাকাবাসীর দাবি, ঘটনার রাতে পাড়ার এক প্রবাসী ভদ্রলোকের বাড়িতে ঢুকতে দেখা যায় পুলিশকর্মীকে। বাড়ির মালিক সৌদি আরবের প্রবাসী। এখানে দুই সন্তানকে নিয়ে একাই থাকেন স্ত্রী। স্থানীয়দের সন্দেহ আরও বাড়তে থাকে। রাত দেড়টা নাগাদ তাঁরাও এএসআইকে অনুসরণ করে ওই বাড়িতে যান। তাঁকে এবং প্রবাসীর স্ত্রীকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন তাঁরা।

জানা গিয়েছে, যাঁর সঙ্গে আপত্তিকর অবস্থায় এএসআইকে দেখা গিয়েছে, ওই নারীর বয়স ২৩ বছর। একই গ্রামের বাসিন্দা। তাঁর দুই বছর বয়সী যমজ পুত্র রয়েছে। একই এলাকায় বসবাসের সুবাদে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে স্থানীয়রা দাবি করেন। ওই এএসআইয়েরও সাত বছর ও আড়াই বছর বয়সী দুটি সন্তান রয়েছে। তা সত্ত্বেও একে অপরের সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এ বিষয়ে ভালুকা মডেল থানার এসআই মহম্মদ রফিকুল ইসলাম জানান, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে অভিযুক্ত এএসআইকে। তাঁকে এবং প্রেমিকাকে দণ্ডবিধির ২৯০ ধারায় প্রসিকিউশন দিয়ে রবিবার আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *