‘পয়া’ ইডেনেই ফিরল দক্ষিণ আফ্রিকার ‘চোকার্স’ তকমা, কেকেআর তারকার সেঞ্চুরিতে ফাইনালে নিউজিল্যান্ড

‘পয়া’ ইডেনেই ফিরল দক্ষিণ আফ্রিকার ‘চোকার্স’ তকমা, কেকেআর তারকার সেঞ্চুরিতে ফাইনালে নিউজিল্যান্ড

খেলাধুলা/SPORTS
Spread the love


ফেভারিট হিসাবে বিশ্বকাপ সেমিফাইনালে খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। চলতি টি-২০ বিশ্বকাপে সেমির আগে একটাও ম্যাচ হারেনি এডেন মার্করামের দল। কিন্তু প্রোটিয়াবাহিনীর নামের সঙ্গেই জুড়ে রয়েছে ‘চোকার্স’ পরিচয়। আরও একবার নকআউট পর্বে এসে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা। ইডেনে একপেশে সেমিফাইনালে প্রোটিয়াদের গুঁড়িয়ে দিল নিউজিল্যান্ড। দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপের ফাইনালে কিউয়িরা।

এই বিষয়ে আরও খবর

বিশ্বকাপ সেমিফাইনালে ইডেন ছিল দর্শক ঠাসা। হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশায় ভিড় জমিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু বুধবার ইডেন দেখল কিউয়িদের সামনে প্রোটিয়াদের অসহায় আত্মসমর্পণ। প্রথমে ব্যাটে তারপর বলে-একবারও মনে হয়নি দুই সমশক্তির দল খেলছে বিশ্বকাপ সেমিফাইনাল। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার। ক্যাপ্টেনের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে দ্বিতীয় ওভারেই জোড়া উইকেট তুলে নেন ‘অখ্যাত’ কোল ম্যাককঞ্চি। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি প্রোটিয়া শিবির।

অধিনায়ক মার্করামে বিতর্কিত আউটের পর দক্ষিণ আফ্রিকা ইনিংস যেন আরও গুটিয়ে যায়। ডেভিড মিলার, যিনি ভারতের বিরুদ্ধে প্রোটিয়াদের ‘উদ্ধার’ করেছিলেন, বুধবারের ইডেনে তিনিও ব্যর্থ। ছয় নম্বরে নেমে মাত্র ৩০ বলে ৫৫ রানের ইনিংস খেলে সম্মান কিছুটা বাঁচানোর চেষ্টা করেন মার্কো জানসেন। নির্ধারিত কুড়ি ওভার শেষে ১৬৯ রান তুলে অন্তত মানরক্ষা করে দক্ষিণ আফ্রিকা।

এই বিষয়ে আরও খবর

ইডেনের শিশির ভেজা মাঠে ১৭০ রানের টার্গেট বেশ সহজ ছিল। কিন্তু প্রোটিয়াদের খাড়া টার্গেটকে সহজ থেকে সামান্যের পর্যায়ে নামিয়ে আনলেন দুই কিউয়ি ওপেনার টিম সাইফার্ট এবং ফিন অ্যালেন। বিপক্ষে থাকা কাগিসো রাবাডা, লুনগি এনগিডিদের নিয়ে স্রেফ ছেলেখেলা করলেন তাঁরা ইডেনের বাইশ গজে দাঁড়িয়ে। ইনিংসের দ্বিতীয় বলেই বাউন্ডারি মারেন সাইফার্ট। প্রথম ছয় ওভার শেষেই লেখা হয়ে যায় ম্যাচের ভাগ্য। দশম ওভারে গিয়ে রাবাডার বলে আউট হয়ে যান সাইফার্ট। মাত্র ৩৩ বলে তাঁর সংগ্রহ ৫৮ রান। তবে উইকেটের অপর প্রান্তে ধ্বংসলীলা চালিয়ে সেঞ্চুরি পূরণ করলেন ফিন অ্যালেন। ৪৩ বল বাকি থাকতে ফাইনালে কিউয়িরা। 

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *