দলীয় কার্যালয়ের ভিতরেই নেতাকে বেধড়ক মার কর্মীদের! ভাইরাল বিজেপির গোষ্ঠীকোন্দলের ভিডিও

দলীয় কার্যালয়ের ভিতরেই নেতাকে বেধড়ক মার কর্মীদের! ভাইরাল বিজেপির গোষ্ঠীকোন্দলের ভিডিও

রাজ্য/STATE
Spread the love


বিধানসভা ভোটের আগে গোষ্ঠীকোন্দলে একেবারে জর্জরিত গেরুয়া শিবির। এবার বারাকপুর সাংগঠনিক জেলার অন্তর্দ্বন্দ্বের বেনজির ছবি ভাইরাল। নিজেদের মধ্যে সংঘাত যে কতটা প্রকট, তা প্রকাশ্যে চলে এল। দলীয় কার্যালয়ের ভিতরে দলেরই কর্মীদের হাতে বেধড়ক মার খেলেন সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি ও বারাকপুর-সহ চার জেলার আহ্বায়ক। সেই ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়। যদিও মারধরের ভিডিওটির সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। বিজেপি সূত্রে খবর, খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, দলীয় কার্যালয়ের মধ্যে নেশাচ্ছন্ন হয়ে নিদ্রামগ্ন বিজেপি নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায়। আর ভাইরাল হওয়া সেই ভিডিওর কারণেই দলের কর্মীদের একাংশের বেদম প্রহার জুটল তাঁর। বারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি তথা বারাকপুর-সহ চার জেলার দায়িত্বপ্রাপ্ত কনভেনারকে দলীয় কার্যালয়ের ভিতরে মারধরের অভিযোগ উঠল। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’।

প্রহৃত বারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন বিজেপি সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়। নিজস্ব ছবি

সূত্রের খবর, দলের আর্থিক তহবিলের টাকা নিয়ে দীর্ঘদিন ধরেই বারাকপুরে বিজেপির অন্দরে মতবিরোধ চলছিল। সেই বিতর্ক থেকেই বচসা, আর বচসা থেকেই সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে মারধরের মতো পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ। কনভেনারকে ঘিরে দলীয় কর্মীদের একাংশের মারধরের ঘটনায় মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার পর বেশ কিছুক্ষণ দলীয় কার্যালয়ের পরিবেশ থমথমে ছিল। পরে ঘরোয়া আলোচনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ঘটনাটি নিয়ে মুখ খুলতে চায়নি বিজেপির কোনও স্থানীয় নেতা। তবে জেলা বিজেপি সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তৎপরতা শুরু হয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *