বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে আগামিকাল, বৃহস্পতিবার। তারেক রহমান সরকারের এটি প্রথম অধিবেশন। এদিন সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হওয়ার কথা। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে নতুন সরকারের ‘গলার কাঁটা’ সেই জুলাই সনদ! অধিবেশনের আগের রাতেই বিরোধী দলনেতা তথা জামাত-ই-ইসলামির প্রধান ডাঃ শফিকুর রহমান জানিয়েছেন, আসন্ন সংসদ অধিবেশনে জুলাই সনদ কার্যকর বিল পাশ করতে হবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের নতুন সরকারের প্রথম অধিবেশনে ‘গলার কাঁটা’ সেই জুলাই সনদ! অধিবেশনের আগের রাতেই বিরোধী দলনেতা তথা জামাত-ই-ইসলামির প্রধান ডাঃ শফিকুর রহমান জানিয়েছেন, আসন্ন সংসদ অধিবেশনে জুলাই সনদ কার্যকর বিল পাশ করতে হবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার সকালে অধিবেশনের শুরুতেই জাতীয় সংসদেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তাঁদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। এর আগে সংসদ ভবনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সংসদীয় দলের বৈঠকে সংসদ অধিবেশন নিয়ে আলোচনা হয়। অতীতের ধারাবাহিকতায় অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন ভাষণ দেবেন। সেই ভাষণের উপর সরকার ও বিরোধী দলীয় সদস্যরা আলোচনা করবেন। গত ৫ মার্চ মন্ত্রী পরিষদে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন করা হয়েছে।
অধিবেশনের প্রথম দিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া হবে। সংসদের সরকারি দল বিএনপি ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল বাংলাদেশ জামাত-ই-ইসলামিকে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে জামাত এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি; বরং তারা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে। ফলে চলতি সংসদের প্রথম অধিবেশনেই জুলাই সনদ ও গণভোট ইস্যুতে রাজনৈতিক উত্তাপ ছড়ানোর শঙ্কা তৈরি হয়েছে।
সংসদের সরকারি দল বিএনপি ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল বাংলাদেশ জামাত-ই-ইসলামিকে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে জামাত এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি; বরং তারা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে। ফলে চলতি সংসদের প্রথম অধিবেশনেই জুলাই সনদ ও গণভোট ইস্যুতে রাজনৈতিক উত্তাপ ছড়ানোর শঙ্কা তৈরি হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সংসদে ভাষণ দেওয়া থেকে বিরত রাখার দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বিরোধী দল। অবশ্য সংসদকে কার্যকর করতে বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছে সরকারি দল। জামাত-সহ বিরোধী দলের ৭৭ জন বিজয়ী প্রার্থী সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন। তাঁরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় সরকারি দলের কঠোর সমালোচনা করছেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে সংসদ অধিবেশনে ভাষণ প্রদান থেকে বিরত রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে আইনি নোটিস পাঠিয়েছে জামাত।
এদিকে সংসদের প্রথম অধিবেশন উত্তপ্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গণভোটে পাস হওয়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদে ওয়াকআউটও করতে পারে জামাত ও ছাত্রদের দল এনসিপি জোটের সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ‘ফ্যাসিস্টের দোসর’, সংসদে তাঁর বক্তব্য রাখার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত-ই-ইসলামির আমির ডাঃ সৈয়দ আবদুল্লাহ মহম্মদ তাহের। বুধবার দুপুরে সংসদের বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়ে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। একই মন্তব্য করেছে এনসিপিও।
সর্বশেষ খবর
