‘চোখ বন্ধ করে ভরসা করে বাংলা,’ মমতার প্রশংসায় প্রতীক, ‘ভালো বলেছ, জল খাও,’ বললেন দিদি

‘চোখ বন্ধ করে ভরসা করে বাংলা,’ মমতার প্রশংসায় প্রতীক, ‘ভালো বলেছ, জল খাও,’ বললেন দিদি

রাজ্য/STATE
Spread the love


”পশ্চিমবঙ্গের মাটিতে দিদি হচ্ছে একটা ব্র্যান্ড। বাংলার মানুষ চোখ বন্ধ করে ভরসা করে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ প্রতীক উর রহমান। গত কয়েকদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন প্রতীক উর। আজ শনিবার ধর্মতলায় এসআইআরের ধরনামঞ্চ থেকে বক্তব্য রাখেন তিনি। সেই বক্তব্যে একদিকে যেমন ভারতবর্ষের বৈচিত্রের কথা তুলে ধরেন, অন্যদিকে বিজেপি, আরএসএস এবং নির্বাচন কমিশনকেও একহাত নেন প্রতীক উর রহমান। তাঁর হুঙ্কার, ”কাগজ আমরা দেখাব না।” তৃণমূলে যোগ দেওয়ার পর মমতার মঞ্চে এটাই প্রতীকের প্রথম বক্তব্য! সংক্ষিপ্ত হলেও তাতে ‘দিদি’ মমতা যে খুশি তা তাঁর বক্তব্যেই উঠে আসে। বক্তব্য শেষ হতেই মুখ্যমন্ত্রী বলেন, ”ভালো বলেছ, এবার জল খেয়ে নাও।” 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *