এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ পড়েছে মতুয়া ভোটারদের একাংশ! এবার কি তাহলে বিধানসভা নির্বাচনে ভোট দেওয়া যাবে না? সেই প্রশ্ন মতুয়া সম্প্রদায়ের বাসিন্দাদের মধ্যে রয়েছে। আগামি দিনে কী হবে? সেই আশঙ্কাও রয়েছে। নরেন্দ্র মোদি, অমিত শাহের প্রতিশ্রুতি, একাধিক বার্তার পরেও আশঙ্কার মেঘ মতুয়াদের। তারই প্রভাব কি পড়ল বনগাঁর বিজেপির পরিবর্তন যাত্রায়? বনগাঁয় ‘ভক্তশূন্য’ থাকল যাত্রা?
আরও পড়ুন:
সামনেই হাতেগোনা কয়েকটা দিন। তারপরই বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচার শুরু করেছে। কিন্তু এই প্রচার পর্বেই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি নেতৃত্ব। কারণ, তাদের মিছিল মিটিংয়ে মতুয়াদের উপস্থিতি উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে বনগাঁ মহাকুমা জুড়ে। শুক্রবার স্বরূপনগর থেকে বিজেপির পরিবর্তন যাত্রা এসে পৌঁছয় গাইঘাটায়৷ গাইঘাটার ঠাকুরনগরেই মতুয়াদের পিঠস্থান ঠাকুরবাড়ি। আশা করা গিয়েছিল, পরিবর্তন যাত্রা ঠাকুরনগরে আসলে মতুয়া ভক্তদের ভিড় উপচে পড়বে।
কিন্তু শুক্রবার দেখা গেল সম্পূর্ণ বিপরীত চিত্র। পরিবর্তন যাত্রা নিয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, কৌস্তূভ বাগচি এবং গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুররা থাকলেও মতুয়া ভক্তদের স্বাগত জানাতে দেখা যায়নি৷ পথচলতি মতুয়া ভক্ত কয়েকজন পরিবর্তন যাত্রার ট্যাবলো দেখে বিরূপ মন্তব্য ছুড়ে দিয়েছেন বলে অভিযোগ। বিজেপি ভুল বুঝিয়ে চলেছে মতুয়াদের। সেই অভিযোগও এদিন উঠেছে মতুয়াদের একাংশের তরফে।
শুক্রবার দেখা গেল সম্পূর্ণ বিপরীত চিত্র। পরিবর্তন যাত্রা নিয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, কৌস্তূভ বাগচি এবং গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুররা থাকলেও মতুয়া ভক্তদের স্বাগত জানাতে দেখা যায়নি৷
অভিযোগ, দীর্ঘদিন ধরে মতুয়াদের নাগরিকত্বের লোভ দেখিয়ে মতুয়াদের নিজেদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে বিজেপি৷ কিন্তু এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই মতুয়াদের মনে বাড়ছে ক্ষোভ। ঠাকুরনগরের গণেশ বাইন, রবি হালদাররা বলেন, “এতদিন বিজেপি আমাদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে। এখন মতুয়াদের নাম কেটে দিল তারা৷ আর বিভ্রান্ত হচ্ছি না। বিধানসভা ভোটে মতুয়ারা উপযুক্ত জবাব দেবেন। সে কারণেই পরিবর্তন যাত্রায় আমরা কেউ অংশগ্রহণ করিনি।
আরও পড়ুন:
তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “বিজেপি যে মানুষ থেকে বিচ্ছিন্ন। মতুয়ারা যে বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তা গাইঘাটায় বিজেপির পরিবর্তন যাত্রা দেখেই পরিষ্কার। মতুয়ারা মুখিয়ে আছেন ভোটে তাদের উপযুক্ত জবাব দিতে।” এ বিষয়ে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, “যাদের চোখ নেই, তারা পরিবর্তন যাত্রায় মতুয়াদের দেখতে পাচ্ছে না।ওরা বিজেপির সঙ্গে ছিল আছে। ভবিষ্যৎও থাকবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপর মতুয়াদের বিশ্বাস, ভরসা আছে। তারা নাগরিকত্ব পাবে।” তবে এ বিষয়ে সুব্রত ঠাকুর বা শান্তনু ঠাকুরের কোনও বক্তব্য মেলেনি।
সর্বশেষ খবর
