গম্ভীর ‘ফতোয়া’কে বুড়ো আঙুল বিরাটের, বিজয় হাজারে নিয়ে মহাফাঁপরে বোর্ড!

গম্ভীর ‘ফতোয়া’কে বুড়ো আঙুল বিরাটের, বিজয় হাজারে নিয়ে মহাফাঁপরে বোর্ড!

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৌতম গম্ভীরের ফতোয়াকে বুড়ো আঙুল দেখালেন বিরাট কোহলি! সূত্রের খবর, আসন্ন বিজয় হাজারে ট্রফিতে খেলবেন না বলে বোর্ডকে জানিয়ে দিয়েছেন কোহলি। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তারপরেই নাকি নির্বাচক মণ্ডলীকে সটান জানিয়ে দিয়েছেন, ঘরোয়া ওয়ানডেতে নামবেন না।

ঘরোয়া ক্রিকেটে খেলার ব্যাপারে একপ্রকার নির্দেশ জারি করেছিল বোর্ড। জাতীয় দলের ম্যাচ না থাকলে ফিট ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে, গম্ভীর জমানায় শুরু হয়েছে এই নীতি। সূত্রের খবর, ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেট খেলতে সায় দিয়েছেন রোহিত। আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিলেও তিনি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন। আগামী দিনে মুম্বইয়ের হয়ে নামতে চান বিজয় হাজারে ট্রফিতেও। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন হিটম্যানও।

রোহিত খেললেও বিরাট মোটেই ঘরোয়া ক্রিকেটে খেলতে চান না। দিনকয়েক আগেও শোনা যাচ্ছিল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর বিজয় হাজারে ট্রফিতে কিছু ম্যাচ খেলতে পারেন কোহলি। নিউজিল্যান্ড সিরিজের আগে যে ম্যাচগুলি থাকবে, সেখানে বিরাট থাকবেন দিল্লির স্কোয়াডে। কিন্তু রবিবার সেঞ্চুরির পর মাঠেই বিরাট জানিয়েছিলেন, তিনি অতিরিক্ত প্রস্তুতিতে বিশ্বাস করেন না। এবার তিনি সাফ বোর্ডকে বার্তা দিয়েছেন, খেলবেন না বিজয় হাজারে।

কিং কোহলির এহেন সিদ্ধান্তে মহাফাঁপরে পড়তে চলেছে বিসিসিআই। কারণ ঘরোয়া ক্রিকেট খেলা একপ্রকার বাধ্যতামূলক করেছে বোর্ড। রোহিতের মতো মহাতারকাও খেলছেন। তাহলে একজন ক্রিকেটার ব্যতিক্রম হন কী করে? বোর্ডের এক সূত্রের কথায়, “আমরা অন্য ক্রিকেটারদের কী বলব? একজন তারকা তোমাদের সকলের থেকে আলাদা?” প্রশ্ন উঠছে, তাহলে কি ঘরোয়া ক্রিকেট না খেলার দরুণ শাস্তি পেতে হবে বিরাটকে?  উল্লেখ্য, ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত বিরাট দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফিতে ১৩টি ম্যাচ খেলেছেন। ৮১৯ রান রয়েছে তাঁর। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *