রণবীর কাপুর বরাবরই আদ্যোন্ত ক্রীড়াপ্রেমী। শুটিংয়ের ফাঁকেও ক্রিকেট, ফুটবল সব ম্যাচের খবরাখবর তাঁর নখদর্পণে থাকে। তাই বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনাল ম্যাচ দেখার সুযোগও হাতছাড়া করেননি কাপুরনন্দন। মেয়েকে ছোট থেকেই খেলাধূলার সঙ্গে পরিচয় করিয়েছেন রণবীর-আলিয়া। পিকল বল খেলতে গেলেও রাহাকে সঙ্গে নিয়ে যান তাঁরা। এবার এই প্রথম ক্রিকেট ম্যাচ উপভোগ করতে ওয়াংখেড়ের গ্যালারিতে হাজির খুদে রাহা কাপুর। মা-বাবার কোলে বসে নীল জার্সিতে একরত্তিকে দেখা গেল টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটাতে। আর ওয়াংখেড়ের জায়েন্ট স্ক্রিনে সেই মিষ্টি মুহূর্ত ভেসে উঠতেই দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে নেটভুবনে।
আরও পড়ুন:
অর্জুনের বিয়ে শেষ করেই সোজা ভারতের খেলা দেখতে চলে এসেছেন মহেন্দ্র সিং ধোনি। মাহির সঙ্গে গ্যালারিতে খোশ আড্ডা দিতে দেখা গেল রজিত কাপুরকে।
বৃহস্পতিবার ওয়াংখেড়ের গ্যালারিকে মায়ানগরীর একটুকরো সেলেব পাড়া, বললেও অত্যুক্তি হয় না! রণবীর-আলিয়া, অনিল কাপুর, রজিত কাপুর-সহ বিটাউনের অনেকেই হাজির হয়েছেন ভারত বনাম ইংল্যান্ডের সেমি ফাইনাল ম্যাচ দেখতে। এর আগে তেইশ সালে ‘অ্যানিম্যাল’-এর প্রচারের জন্যেও বাইশ গজের শরণাপন্ন হয়েছিলেন কাপুরনন্দন। সেবার অবশ্য সঙ্গে আলিয়া কিংবা রাহাকে দেখা যায়নি। তবে এবার মেয়েকে নিয়েই সেমি ফাইনাল দেখতে গিয়েছেন অভিনেতা। খবর, খুব শিগগিরি ‘রামায়ণ’-এর ঝলক প্রকাশ্যে আসতে চলেছে। তার প্রাক্কালে রাহা-আলিয়াকে নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে রণবীরে গ্যালারি থেকে একরত্তির নানা মেজাজের ভিডিও প্রকাশ্যে আসতেই আদরে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
আরও পড়ুন:
Ranbir, Raha and Alia on the match tonight
keep in mind the consequence? when Ranbir got here to observe the Ind match final time? pic.twitter.com/NyK572wVNG
— ♪ (@RKs_Tilllast) March 5, 2026
অন্যদিকে এদিনই মুম্বইতে সাতপাকে বাঁধা পড়়েছেন শচীনপুত্র অর্জুন তেন্ডুলকর। যে বিবাহ আসরে উপস্থিত ছিলেন তাবড় ব্যক্তিত্বরা। অর্জুনের বিয়ে শেষ করেই সোজা ভারতের খেলা দেখতে চলে এসেছেন মহেন্দ্র সিং ধোনি। মাহির সঙ্গে গ্যালারিতে খোশ আড্ডা দিতে দেখা গেল রজিত কাপুরকে। নীতা, আকাশ আম্বানী-সহ অনেকেই বিয়ের আসর থেকে সোজা স্টেডিয়ামে হাজির হয়েছেন সেমিফাইনাল ম্যাচ দেখতে। অন্যদিকে ওয়াংখেড়ের গ্যালারিতে নজর কাড়ল অনিল কাপুরের উজ্জ্বল উপস্থিতিও। কারণ ভারতের ম্যাচের দর্শকাসনে ‘মিস্টার ইন্ডিয়া’কে এর আগে খুব একটা দেখা যায়নি।
সর্বশেষ খবর
